উদ্দীপকে উল্লিখিত জামিল ও রাজীবের বাণিজ্যের মধ্যে কোন পার্থক্য থাকলে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জামিল ও রাজীবের বাণিজ্যের মধ্যেকার পার্থক্য নিম্নে বিশ্লেষণ করা হলো : উদ্দীপকের জামিল মধুপুরের আনারস দেশের বিভিন্ন শহরে নিয়ে বিক্রয় করেন। অর্থাৎ তার বাণিজ্য অভ্যন্তরীণ বাণিজ্য। আবার রাজীবের কর্মরত শিল্প কারখানা সেখানকার উৎপাদিত পণ্য ইউরোপের বিভিন্ন দেশের রপ্তানি করে। সুতরাং তার বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য একটি দেশের অভ্যন্তরে সংঘটিত হলেও আন্তর্জাতিক বাণিজ্য বিভিন্ন সার্বভৌম দেশের মধ্যে সংঘটিত হয়।অভ্যন্তরীণ বাণিজ্য দেশের মধ্যেই সংঘটিত হয় বিধায় মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থা একই থাকে। যার ফলে লেনদেনের ভারসাম্যে কোন সমস্যা হয় না। অপরদিকে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থা ভিন্ন থাকে। যার ফলে লেনদেনের ভারসাম্য নিয়ে সমস্যা সৃষ্টি হয়। অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে দেশের অভ্যন্তরে দিন দিন হয় বিদায় সেটি দেশি মুদ্রায় থাকে। অপরদিকে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে আন্তর্জাতিক মুদ্রা অর্জন করা যায়, যা দেশের অর্থনীতিকে কিছুটা সমৃদ্ধ করে। কোন একটি দ্রব্য যদি দেশে চাহিদার অতিরিক্ত পরিমানে উৎপন্ন হয় তবে সেটি চাহিদা মেটানোর পরবর্তীতে অবশিষ্টটি সম্পদের অপচয় হিসেবে থাকে। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এই অবশিষ্ট দ্রব্য বিদেশে প্রেরণ করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। অভ্যন্তরীণ বাণিজ্যে যাতায়াত এবং লেনদেনে খুব একটা বেগ পেতে হয় না। অপরদিকে আন্তর্জাতিক বাণিজ্যে যাতায়াতে বা পরিবহনে প্রচুর অর্থ ব্যয় হয়
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জামিল ও রাজীবের বাণিজ্যের মধ্যে কোন পার্থক্য থাকল…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর