বাংলাদেশের তৈরি পোশাক ও নিটওয়ার শিল্পের বর্ষভিত্তিক রপ্তানি আয়ের তুলনামূলক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত চিত্রে তৈরি পোশাক ও নিটওয়্যার শিল্পের বর্ষভিত্তিক রপ্তানি আয়ের ক্রমাগত বৃদ্ধি প্রতিফলিত হয়েছে। ১৯৭৬ সালের পর বাংলাদেশ তৈরি পোশাকের বৃদ্ধি ঘটতে থাকে, যা বৈশিষ্ট্য মূলক ও সুদৃঢ় হতে থাকে । আস্তে আস্তে এই সময়ের পর থেকে পোশাক শিল্পের উন্নতি এবং আত্মনির্ভরশীলতা বাড়ানোর লক্ষ্যে প্রচুর প্রযুক্তি ও প্রস্তুতি ক্ষেত্র উন্নতি হয়েছিল। এছাড়া পোশাক শিল্পের জন্য বাজার ও উদ্যোগের সৃষ্টি ও বাণিজ্যিক সংস্থাগুলি তৈরি হয়েছিল। যা পোশাক উৎপাদন এবং বাজার বৃদ্ধি হতে সাহায্য করে। উদ্দীপকে চিত্রে ১৯৮৫ থেকে ১৯৮৬ সালে তৈরি পোশাক শিল্প ও বর্ষভিত্তিক রপ্তানি আয় হয়েছিল ১৩১ মিলিয়ন মার্কিন ডলার যা ঠিক দশ বছর পর ১৯৯৫ থেকে ১৯৯৬ এসে দাঁড়িয়েছে ১৯৫০ মিলিয়ন মার্কিন ডলার। যা প্রায় পূর্বের তুলনায় ১৪ গুণ বেশি। এরপর এই বৃদ্ধি অব্যাহত থাকে এবং ২০১২ থেকে ২০১৩ সালে ও ২০১৩ থেকে ২০১৪ সালে এই প্রবৃদ্ধি ছিল ২১,৫০০ ও ২৪,৫০০ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ বছরে প্রবৃদ্ধি হয়েছে ৩০০০ মিলিয়ন মার্কিন ডলার। পূর্বের থেকে ২০১৪ সাল অব্দি তৈরি পোশাক ও নীটওয়্যার এর প্রবৃদ্ধি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তাই এই চিত্রে তুলে ধরা হয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের তৈরি পোশাক ও নিটওয়ার শিল্পের বর্ষভিত্তিক রপ্তানি আয়ের তু…
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর