উদ্দীপকে ২০১১-১২ অর্থবছরে রপ্তানি ও আমদানি বৃদ্ধি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে কি না তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে ২০১১-১২ অর্থবছরে রপ্তানি ও আমদানি বৃদ্ধি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে ব্যর্থ হয়েছে। কোনো দেশের অর্থনৈতিক উন্নতি আমদানি-রপ্তানির ওপর অনেকাংশে নির্ভর করে। দেশের আমদানি ব্যয় রপ্তানি আয়ের চেয়ে বেশি হলে বাণিজ্য ঘাটতি দেখা দেয়। এভাবে ক্রমাগত বাণিজ্য ঘাটতির ফলে দেশ ধীরে ধীরে পরনির্ভরশীল হয়ে পরে । এটি অর্থনৈতিক উন্নয়নকে ব্যাহত করে । উদ্দীপকে ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি হয়েছিল, ১০৭৩৪ মিলিয়ন মার্কিন ডলার। ২০১১-১২ অর্থবছরে রপ্তানি আয় ও আমদানি ব্যয় বৃদ্ধি পেয়ে যথাক্রমে ২৪,৩০২ মিলিয়ন মার্কিন ডলার এবং ১১,২১৪ মিলিয়ন ৩৫,৫১৫ মিলিয়ন হলেও বাণিজ্য ঘাটতি হয়েছিল মার্কিন ডলার । এটি পূর্ববর্তী বছরের চেয়ে ৪৮০ মিলিয়ন বেশি।দেশের বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক ও নেতিবাচক দু ধরনের অবদান রাখতে সক্ষম । যদি আমদানি ব্যয়ের চেয়ে রপ্তানি আয় বেশি হয় তবে বাণিজ্য উদ্বৃত্ত সৃষ্টি হয় । ক্রমাগত এরূপ রপ্তানি বাণিজ্য দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । কিন্তু আমদানি ব্যয় রপ্তানি আয়ের চেয়ে অধিক বাড়লে বাণিজ্য ঘাটতি দেখা দেয়। ফলে দেশীয় মুদ্রার মান কমে এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়। এতে অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়। সুতরাং বলা যায়, ২০১১-১২ অর্থবছরে রপ্তানি ও আমদানি বৃদ্ধিতে বাণিজ্য ঘাটিত বাড়ায় অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়েছে ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ২০১১-১২ অর্থবছরে রপ্তানি ও আমদানি বৃদ্ধি বাংলাদেশের অর্থনৈ…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর