উদ্দীপকের তথ্যের আলোকে আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তনের ধারা বিশ্লেষণ কর।
উত্তর: আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবদান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উদ্দীপকে তথ্যের আলোকে নিচে ব্যাখ্যা করা হলো: উদ্ধৃত পণ্য আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি।উদ্বৃত পণ্য অর্থাৎ চাহিদার অতিরিক্ত উৎপাদিত পণ্য অন্য দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে এবং তা দিয়ে অন্য দেশ থেকে ঘাটতি পণ্য আমদানি করতে পারে। বৈদেশিক বাণিজ্য বা আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয়। বর্তমানে এক্ষেত্রে বাংলাদেশের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। উদ্দীপকের তালিকায় দেখা যায়, ২০১৮ থেকে ১৯ অর্থবছরে পাটজাত দ্রব্য ছাড়া বাকি সব দ্রব্যের রপ্তানি আয় হ্রাস পেয়েছে। অপরদিকে মূলধনী যন্ত্রপাতি ও ক্লিংকারের আমদানি কমলেও গম ও তৈলবিজের আমদানি ব্যয় বেড়েছে অর্থাৎ আমদানি বৃদ্ধির ফলে অন্যান্য দেশের ওপরে বাংলাদেশের নির্ভরশীলতা বৃদ্ধি পেয়েছে। ২০১৮ থেকে ২০১৯ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় এর পরিমাণ ছিলো ৪০৫৩৫.০৪ মিলিয়ন ডলার। ২০১৯ থেকে ২০২০ অর্থবছরে রপ্তানি আয় তুলনামূলক হারে হ্রাস পেয়েছে। উক্ত বছরে আমদানির পরিমাণ ও হ্রাস পেয়েছে। তবে আমদানির তুলনায় রপ্তানি অধিকারে হ্রাস পেয়েছে। যার ফলে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বৃদ্ধি পেয়েছে। তাই বলা যায় যে, বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য ঘাটতে থাকলেও আন্তর্জাতিক বাণিজ্যের গতি প্রকৃতির ওপর বৃদ্ধি করে এর গুরুত্ব অপরিসীম।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের তথ্যের আলোকে আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তনের ধারা বিশ্লে…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর