উদ্দীপকে উল্লিখিত পদক্ষেপগুলো ব্যতীত আর কী কী পদক্ষেপ গ্রহণ করলে রপ্তানি বাণিজ্য সম্প্রসারিত হবে? — তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে পদক্ষেপগুলোতে ছাড়াও শুল্ক রেয়াত, রপ্তানি ঋণ ও দ্রব্যের মানোন্নয়নসহ রপ্তানি সম্প্রসারণে আরও অনেক পদক্ষেপ গ্রহণ করা যায়। নিচে আমার উত্তরের স্বপক্ষে যুক্তি দেওয়া হলো- বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এ দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রচুর বৈদেশিক মুদ্রার প্রয়োজন। আর বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উপায় হল রপ্তানির পরিমাণ বৃদ্ধি করা। রপ্তানি আয় বৃদ্ধি করার লক্ষ্যে সরকার শুল্ক রেয়াত, ট্যাক্স হলিডে, রপ্তানি ঋণ প্রদান সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে রপ্তানি আয় বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারে। উদ্দীপকে বলা হয়েছে, সরকার রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি গঠন ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর পুনর্গঠন ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়াও দ্রব্যের মান ও গুনাগুন বৃদ্ধি করে রপ্তানি বৃদ্ধি করা যায়, এতে করে রপ্তানি বাণিজ্যের দ্রুত সম্প্রসারণ ঘটবে। সরকার রপ্তানি বৃদ্ধির জন্য বিভিন্ন দেশের সাথে বাণিজ্য চুক্তি করতে পারে। এটি নতুন বাজার সৃষ্টির মাধ্যমে রপ্তানি বৃদ্ধিতে সহায়ক হবে। উৎপাদন উন্নয়ন বহুমুখীকরণ ও সার্বিক উৎকর্ষতা সাধনের জন্য রপ্তানি উন্নয়ন তহবিল গঠন করা প্রয়োজন। শুল্ক হ্রাস করলেই রপ্তানিকারকরা উৎসাহিত হবে। এছাড়া সরকার শুল্ক রেয়াত,ভর্তুকি প্রদান, আয়কর সুবিধা প্রদান শর্তে ঋণ প্রদানের মাধ্যমে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ করতে পারবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পদক্ষেপগুলো ব্যতীত আর কী কী পদক্ষেপ গ্রহণ করলে রপ…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর