বাংলাদেশের রপ্তানির গতিধারা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের আলোকে বাংলাদেশের রপ্তানির গতিধারায় হ্রাস ও বৃদ্ধি লক্ষ করা যায়। কোনো দেশের রপ্তানির পরিমাণ আন্তর্জাতিক বাণিজ্যের পরিস্থিতি, দেশের মোট উৎপাদন এবং বৈশ্বিক পরিস্থিতির ওপর নির্ভর করে। এসব বিষয় প্রতিকূল হলে রপ্তানির পরিমাণ কমে যায়। আবার অনুকূল হলে রপ্তানির পরিমাণ বৃদ্ধি পায়। তাই রপ্তানির পরিমাণ কখনো বৃদ্ধি পায় আবার কখনো হ্রাস পায়। উদ্দীপকে কোভিড-১৯ মহামারির কারণে বাংলাদেশের গত ২০১৯-২০ অর্থবছরে রপ্তানি আয় পূর্ববর্তী বছরের তুলনায় হ্রাস পেয়ে ৩৩,৫৭৪.০৯ মিলিয়ন মার্কিন ডলার হয়েছে। কিন্তু জুলাই ২০২০-মে ২০২১ সময়ে রপ্তানি আয় বেড়ে দাঁড়ায় ৩৫১৮০.৮১ মিলিয়ন মার্কিন ডলারে। অর্থাৎ ২০১৯-২০ অর্থবছরে রপ্তানির পরিমাণ কমেছে। কিন্তু ২০২০-২১ অর্থবছরে বেড়েছে। এটি রপ্তানি আয়ের হ্রাস-বৃদ্ধিকে নির্দেশ করে। বিশ্ব বাণিজ্যের প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হলে রপ্তানির জন্য প্রতিকূল পরিবেশ তৈরি হয়। এ সময় অতিরিক্ত রপ্তানি শুল্ক প্রদান, পণ্যের ওপর অবরোধ প্রদান, পণ্য রপ্তানি করতে না পারা ইত্যাদি কারণে রপ্তানি কমে যায়। আবার কোনো কারণে আন্তর্জাতিক বাজারে পণ্যের চাহিদা কমে গেলেও রপ্তানি আয় হ্রাস পায়। এসব পরিস্থিতির কারণেই বাংলাদেশে রপ্তানি আয় প্রথমে হ্রাস পেয়েছে। কিন্তু অনুকূল পরিস্থিতির কারণে পরের বছর আবার বৃদ্ধি পেয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের রপ্তানির গতিধারা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর