বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে 'B [গণিত] দেশের বাণিজ্যের গুরুত্ব আলোচনা করো।
উত্তর: বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে 'B [গণিত] দেশের আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব অপরিসীম। ভিন্ন দুটি স্বাধীন দেশের মধ্যে দ্রব্য ও সেবার আইনগত বিনিময়কে আন্তর্জাতিক বাণিজ্য বলে। আন্তর্জাতিক বাণিজ্য দেশের অর্থনীতিকে বিভিন্নভাবে প্রভাবিত করে। যেমন- উৎপাদন বৃদ্ধি, উদ্বৃত্তপণ্য রপ্তানির সুযোগ, অনুৎপাদিত দ্রব্য ভোগ ইত্যাদি সুবিধা নিশ্চিত করে। উদ্দীপকে 'B [গণিত] দেশ তার উৎপাদিত পণ্য ও সেবা নিজ দেশ ও প্রতিবেশী দেশসমূহের মধ্যে বিনিময় করে। এর মাধ্যমে 'B [গণিত] দেশ তার সম্পদের উত্তম ব্যবহারের মাধ্যমে উদ্বৃত্ত পণ্য রপ্তানি করতে পারে। পাশাপাশি অনুপার্জিত পণ্য আমদানি করতে পারে। অর্থাৎ দেশটি আন্তর্জাতিক বাণিজ্যের সুফল ভোগ করায় অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলো উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তিবিদ্যা আমদানি করতে পারে। এর ফলে নিজ দেশে বিদ্যমান প্রাকৃতিক সম্পদ, উপকরণ প্রাপ্তির সুবিধা ও দক্ষতা অনুসারে কোনো দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন করতে পারে। আবার উৎপাদিত পণ্য ও সেবার উদ্বৃত্ত অংশ বিদেশে রপ্তানি করতে পারে। পাশাপাশি অনুৎপাদনশীল দ্রব্য ভোগ ও মূলধনী দ্রব্য আমদানি করার সুবিধা ভোগ করে। তাই বলা যায়, উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব অনস্বীকার্য।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে 'B দেশের বাণিজ্যে…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর