কীভাবে বৈদেশিক বাণিজ্য দেশের বৃহৎ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নকে ত্বরান্বিত করছে—উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: বৈদেশিক বাণিজ্যের ফলে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। ফলে বৃহৎ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের জন্য বৈদেশিক বাণিজ্য ইতিবাচক ভূমিকা রাখে। যখন কোনো পণ্য দেশের চাহিদা মিটিয়ে দুই বা ততোধিক দেশের মধ্যে ক্রয়-বিক্রয় হয় তখন তাকে বৈদেশিক বাণিজ্য বলে। এই বৈদেশিক বাণিজ্যের ফলে কোনো দেশে বাণিজ্য ঘাটতি থাকলে তা দূরীভূত হয়। বৈদেশিক বাণিজ্যের সুযোগ থাকায় বিভিন্ন উদ্যোক্তার সৃষ্টি হয়। ফলে দীর্ঘকালীন সময়ে তারা আত্মমর্যাদাসম্পন্ন জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এভাবে দেশটি বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে বড়ো অঙ্কের মুদ্রা লাভ করে এবং নিজস্ব অর্থায়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে পারে। উদ্দীপকে লক্ষণীয়, X একটি উন্নয়নশীল দেশ। এরা উন্নয়নের প্রারম্ভলগ্নে বৈদেশিক সাহায্য গ্রহণ করে। তবে ঋণের বিভিন্ন শর্ত, উচ্চহারে সুদ ও সাহায্য প্রাপ্তিতে অনিশ্চয়তার কারণে দেশটি তেমন সুবিধা করতে পারেনি। পরে তারা নজর ও গুরুত্ব দেয় আন্তর্জাতিক তথা বৈদেশিক বাণিজ্যের দিকে। তখন তারা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করায় অভ্যন্তরীণ সম্পদের পূর্ণ ব্যবহার করতে পারে। এছাড়া দক্ষতা ও বিনিয়োগ বৃদ্ধিতে দেশটি সফলতা পায়। এমনকি জনশক্তি বিদেশে বিনিয়োগ করেও অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। এভাবে দেশটি অর্থায়নে বড় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে। বৈদেশিক বাণিজ্যের ফলে নিজ দেশের চাহিদা পুরণ করার পাশাপাশি বৈদেশিক চাহিদাও মিটিয়ে দেশীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার করা যায়। দেশে নতুন নতুন উদ্যোক্তার সৃষ্টি হয় ও তাদের দক্ষতা বৃদ্ধি পায়। ফলে উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি পায়। বৈদেশিক সাহায্যের পরিবর্তে বৈদেশিক বাণিজ্যের মাধ্যামে পরনির্ভরশীলতা কাটিয়ে ওঠা যায়। ফলে বাণিজ্য ঘাটতি লাঘব হয়। এতে দেশের সক্ষমতা বৃদ্ধি পায়। ফলে আত্মনির্ভর হয়ে স্বাধীনভাবে বৃহৎ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক গতিকে ত্বরান্বিত করা যায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
কীভাবে বৈদেশিক বাণিজ্য দেশের বৃহৎ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নকে ত্বরা…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর