'দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য রপ্তানি বৃদ্ধির পাশাপাশি আমদানি হ্রাস প্রয়োজন' – তুমি কি একমত? যুক্তিসহ ব্যাখ্যা দাও।
উত্তর: দেশের অর্থনৈতিক উন্নয়নে রপ্তানি বৃদ্ধির পাশাপাশি আমদারি হ্রাস প্রয়োজন। এই উক্তিটির সাথে আমি সহমত পোষণ করছি। দেশের অর্থনীতিতে রপ্তানি ও আমদানি শব্দ দুটি অনেক গুরুত্বপূর্ণ শব্দ। এ দুটির হ্রাস বৃদ্ধিতে দেশের অর্থনীতি নানাভাবে প্রভাবিত হয়ে থাকে। দেশের রপ্তানি বৃদ্ধি দেশের অর্থনীতিতে সহায়ক ভূমিকা পালন করে। আর এই রপ্তানি বৃদ্ধির জন্য রপ্তানি নীতি সম্প্রসারণ করা প্রয়োজন। আবার এর পাশাপাশি আমরা যদি আমদানি হ্রাস করতে অর্থাৎ আমদানি বিকল্প শিল্পের প্রসার ঘটাতে পারি, সেটাও আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। দেশের রপ্তানি সম্প্রসারণ প্রকল্পে যে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হয় তা হলো রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ নীতি। আর আমদানি না করে যখন সেটি নিজ দেশে উৎপাদন করা হয় তা হলো আমদানি বিকল্প শিল্প। রপ্তানি সম্প্রসারণ করার জন্য রপ্তানিকারকদের কাছে স্বল্প মূল্যে কাঁচামালের যোগান দিতে হবে। রপ্তানিকারকদের দ্রব্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও গুদামজাতকরণ করতে হবে হবে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে। রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য মেইড ইন বাংলাদেশ নামক ব্রান্ড প্রতিষ্ঠা করতে হবে। রপ্তানিকারকদের জন্য ট্যাক্স হলিডে ও শুল্ক রেয়াত সুবিধা বাড়াতে হবে। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করতে হবে। রপ্তানিকারকদের সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা করতে হবে। এমনিভাবে গঠনমূলক কার্যাবলি সাধনের মাধ্যমে রপ্তানি বৃদ্ধি পাবে। অন্যদিকে, বিদেশ থেকে পণ্য আমদানি করার মনোভাব কমিয়ে কিভাবে দেশে সেটার উৎপাদন করা যায় তার পরিকল্পনা ও বাস্তবায়ন করতে হবে। শিল্পজাত দ্রব্যের উৎপাদন বাড়াতে হবে। ভোগ্যপণ্যের জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমদানি নির্ভর থাকতে হয়। এই নির্ভরশীলতা বাদ দিয়ে দেশে ভোগ্যপণ্য ও মূলধনী দ্রব্য এর উৎপাদন বাড়াতে হবে। আবার বিভিন্ন উদ্যোক্তাদের আামাদের দেশের ঐতিহ্যবাহী শিল্পসামগ্রী সংরক্ষণে উৎসাহিত করতে হবে। ফলে দেশীয় সম্পদের পূর্ণ ব্যবহার হবে। আমদানি দ্রব্যের পরিমাণ হ্রাস পাওয়ায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই বলা যায়, দেশের অর্থনৈতিক উন্নয়নে রপ্তানি বৃদ্ধির পাশাপাশি আমদানি হ্রাস আবশ্যক।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
'দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য রপ্তানি বৃদ্ধির পাশাপাশি আমদানি হ্রা…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর