রপ্তানি বৃদ্ধিতে বাংলাদেশ সরকার গৃহীত পদক্ষেপগুলো কতটুকু কার্যকর বলে তুমি মনে করো? মতামতসহ বিশ্লেষণ করো।
উত্তর: বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য সরকারের গৃহীত পদক্ষেপগুলো পর্যাপ্ত বলে আমি মনে করি । একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রার প্রয়োজন । রপ্তানির পরিমাণ বৃদ্ধি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা অর্জনই বাংলাদেশ সরকারের রপ্তানি নীতির মূল লক্ষ্য । উদ্দীপকের বাংলাদেশের সরকার রপ্তানিকারকদের প্রয়োজনীয় কাঁচামাল আমদানির ওপর কর রেয়াত এবং আবগারি শুল্ক প্রত্যাহার করে নিয়েছে। এছাড়া সরকার রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য কম সুদে ঋণ প্রদান, রপ্তানি ঋণ নিশ্চিতকরণ, বিশেষ সুবিধা, ইপিজেড স্থাপন, বাণিজ্য মেলার আয়োজন ও অংশগ্রহণের ব্যবস্থা করেছে। এছাড়া বাণিজ্য চুক্তি সম্পাদনে বিশেষ গুরুত্ব প্রদান করে। রপ্তানি ঋণ প্রদানের মাধ্যমে মূলধনের যোগান বৃদ্ধি পেয়ে উৎপাদন বৃদ্ধি পায় । তাছাড়া দেশে বাণিজ্য মেলার আয়োজন ও বিদেশের মেলায় অংশগ্রহণের মাধ্যমে দেশীয় পণ্যের পরিচিত বাড়বে। আবার কর অবকাশের ফলে রপ্তানি খরচ কমবে। এতে রপ্তানি লাভজনক হবে। এছাড়া রপ্তানি ঋণ ও ইপিজেড স্থাপনের ফলে রপ্তানিজাত দ্রব্যের উৎপাদন বাড়বে। দ্রব্যের গুণগতমান ও উন্নত হবে। এতে রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে। তাই বলা যায় উল্লিখিত পদক্ষেপগুলো রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে অনেকাংশে সহায়ক হবে ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
রপ্তানি বৃদ্ধিতে বাংলাদেশ সরকার গৃহীত পদক্ষেপগুলো কতটুকু কার্যকর বল…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর