নিজাম সাহেবের বাণিজ্য দেশের সম্পদ ব্যবহার, উৎপাদন বাজার সম্প্রসারণ এবং মূলধনের গতিশীলতার ওপর কী প্রভাব ফেলে? বিশ্লেষণ করো
উত্তর: নিজাম সাহেবের বাণিজ্য দেশের সম্পদ ব্যবহার, উৎপাদন, বাজার সম্প্রসারণ এবং মূলধনের গতিশীলতার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। আন্তর্জাতিক বাণিজ্যকে অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তি বলা হয়। রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করে লেনদেনের ভারসাম্য রক্ষা করা যায়। আবার, আমদানির মাধ্যমে নিজ দেশের প্রয়োজনমতো বিদেশ থেকে পণ্যদ্রব্য আমদানি করে দেশীয় চাহিদা মেটানো যায় । এভাবে অর্থনীতিতে, আন্তর্জাতিক বাণিজ্য অপরিসীম ভূমিকা পালন করে । উদ্দীপকে নিজাম সাহেব তার ফ্যাক্টরির সিরামিক পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করেন। এতে নিজাম সাহেবের দেশে সম্পদের পূর্ণ ব্যবহার নিশ্চিত হয় । উৎপাদন ও বাজার সম্প্রসারণের মাধ্যমে দেশে অর্থনৈতিক উন্নতি লাভ করে । এছাড়া মূলধনের গতিশীলতাও বৃদ্ধি পায় । আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি করে বাজার স্থিতিশীল রাখা যায়। এতে নিজ দেশের সম্পদের পূর্ণ ব্যবহার হবে। ফলে উৎপাদন বাড়বে এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারিত হবে। এছাড়াও একটি দেশের সাথে একাধিক দেশের বাণিজ্যিক সম্পর্কের কারণে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে মূলধনের গতিশীলতাও বৃদ্ধি পাবে। তাই বলা যায়, আন্তর্জাতিক বাণিজ্য অর্থনৈতিক উন্নয়নে অপরিসীম ভূমিকা পালন করবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
নিজাম সাহেবের বাণিজ্য দেশের সম্পদ ব্যবহার, উৎপাদন বাজার সম্প্রসারণ …
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর