“বৈদেশিক সাহায্য নয়; বৈদেশিক বাণিজ্যই একটি দেশকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করে।”—উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো ।
উত্তর: বৈদেশিক বাণিজ্য একটি দেশকে আত্মনির্ভরশীল করে তোলে । দুটি স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে দ্রব্য ও সেবার বিনিময়কে আন্তর্জাতিক বাণিজ্য বা বৈদেশিক বাণিজ্য বলে । আর বিভিন্ন প্রয়োজনে অন্য কোনো দেশ থেকে খাদ্য, প্রকল্প, দান ও অনুদান ইত্যাদি সহায়তা গ্রহণ করাকে বৈদেশিক সাহায্য বলে। বৈদেশিক বাণিজ্য ও সাহায্য দুটোরই কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। তবে বৈদেশিক বাণিজ্যের্ ক্ষেত্রে অসুবিধার চেয়ে সুবিধাই অধিক । উদ্দীপকে একটি দেশ তার প্রয়োজনে খাদ্য, ওষুধ, ঋণ ইত্যাদি ধরনের বৈদেশিক সাহায্য গ্রহণ করে । এ ধরনের সাহায্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশকে পরনির্ভরশীল করে রাখে। অন্যদিকে বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত, স্বাধীন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বৈদেশিক নির্ভরশীলতা হ্রাস করা যায়। ফলে দেশটি আত্মনির্ভরশীল হয়। অর্থাৎ বৈদেশিক সাহায্যের পরিবর্তে বৈদেশিক বাণিজ্য দেশকে আত্মনির্ভরশীল করে । বৈদেশিক সাহায্য অধিকাংশ ক্ষেত্রেই রাজনৈতিক প্রভাব এবং কঠিন শর্তযুক্ত হয়। এটি দেশকে স্বাবলম্বী করার পরিবর্তে পরনির্ভরশীল করে। কিন্তু বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে অভ্যন্তরীণ সম্পদের কাম্য ব্যবহার হলে উন্নতমানের অধিক পণ্য উৎপাদন করা সম্ভব। দেশের প্রয়োজন অনুযায়ী দ্রব্য উৎপাদন ও উদ্বৃত্ত পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা যায়। এতে রপ্তানি আয় বাড়ে এবং বৈদেশিক নির্ভরশীলতা কমে। এভাবে বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে একটি দেশ ধীরে ধীরে আত্মনির্ভরশীল হিসাবে প্রতিষ্ঠা লাভ করে ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
“বৈদেশিক সাহায্য নয়; বৈদেশিক বাণিজ্যই একটি দেশকে আত্মনির্ভরশীল হতে…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর