মি. সোহানের বাণিজ্য কোন ধরনের বাণিজ্যের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উত্তর: মি. সোহানের বাণিজ্য অভ্যন্তরীণ বাণিজ্যের অন্তর্ভুক্ত। দেশের অভ্যন্তরে যে বাণিজ্য সংঘটিত হয়ে থাকে তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ভৌগোলিক সীমারেখার অভ্যন্তরে যে আদান-প্রদান অর্থাৎ বাণিজ্য সংঘটিত হয়ে থাকে তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। এরূপ বাণিজ্যে মুদ্রা ব্যবস্থা একই থাকে। অর্থাৎ একই মুদ্রা ও রাজস্বনীতির অধীনে বাণিজ্য পরিচালিত হয়ে থাকে। উদ্দীপকে দেওয়া আছে, মি. জামিল ও মি. সোহান দুই বন্ধু। তারা দুজনই দুটি তৈরি পোশাক প্রস্তুত করেন। মি. সোহান তার তৈরি পোশাকগুলো দেশের অভ্যন্তরে বিক্রি করেন। অর্থাৎ মি. সোহান তার দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্য সমূহ দেশের অভ্যন্তরেই করেন বিভিন্ন অঞ্চলের মধ্যে বিক্রি করেন। তাই রপ্তানি বাণিজ্যের যে সুযোগ-সুবিধা বা রপ্তানি আয়ের যে রেমিট্যান্স তা তিনি সরকার থেকে পান না। অর্থাৎ এটি অভ্যন্তরীণ বাণিজ্যের সাথে সাদৃশ্যপূর্ণ। মুদ্রাব্যবস্থা ও রাজস্বনীতি এক হওয়ায় সহজেই বিভিন্ন অঞ্চলে দ্রব্য সামগ্রী বিক্রি করা যায়। সুতরাং সোহানের বাণিজ্যটি অভ্যন্তরীণ বাণিজ্যের অন্তর্ভুক্ত। ততোধিক স্বাধীন রাষ্ট্রের মাঝে পণ্য ও সেবা সমূহের লেনদেন সম্পন্ন হয় তখন তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। আন্তর্জাতিক বাণিজ্য দেশের সার্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেজন্য রপ্তানি বৃদ্ধির গুরুত্ব অপরিসীম। সরকারি সহায়তা উক্ত রপ্তানি বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ফলশ্রুতিতে রপ্তানি বাণিজ্য সম্প্রসারিত হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
মি. সোহানের বাণিজ্য কোন ধরনের বাণিজ্যের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর