উদ্দীপকের কোন দুটি ব্যয়ের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কেন্দ্রীয় ব্যয় ও স্থানীয় ব্যয় এ দুটি ব্যয়ের কথা বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যয় হলো সেই ব্যয়, যা দেশের কেন্দ্রীয় সরকার তার বিভিন্ন দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য বিভিন্ন খাতে সম্পাদন করে থাকে। দেশের জাতীয় স্বার্থ এবং জনগণের কল্যাণের উদ্দেশ্যে এ ব্যয় করা হয়, যার মাধ্যমে রাষ্ট্র বিভিন্ন পরিষেবা এবং উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে। কেন্দ্রীয় ব্যয়ের মূল উদ্দেশ্য হলো, সরকারের সামাজিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, পরিবহণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে অর্থ বরাদ্দের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি করা। অপরদিকে, স্থানীয় ব্যয় হলো সেই ব্যয়, যা স্থানীয় সরকার কর্তৃক স্থানীয় জনগণের কল্যাণসাধনের জন্য করা হয়। দেশের স্থানীয় সরকার বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন- ইউনিয়ন পরিষদ, গ্রাম পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ইত্যাদি স্বায়ত্তশাসিত সংস্থাসমূহ স্থানীয় সমস্যাবলি সমাধান করার জন্য এ ব্যয় সম্পাদন করে থাকে। স্থানীয় ব্যয়ের উদ্দেশ্য হলো স্থানীয় জনগণের মৌলিক চাহিদাসমমূহ পূরণ করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা। অর্থাৎ উদ্দীপকে উল্লিখিত ব্যয় দুটি হলো যথাক্রমে কেন্দ্রীয় ব্যয় ও স্থানীয় ব্যয়, যেখানে কেন্দ্রীয় ব্যয়ের মাধ্যমে জাতীয় স্বার্থকে বিবেচনা করে অর্থ ব্যয় করে এবং স্থানীয় ব্যয়ের মাধ্যমে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো স্থানীয় সমস্যা সমাধানে কাজ করে থাকে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের কোন দুটি ব্যয়ের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর