উদ্দীপকে ব্যয় নির্বাহের জন্য গৃহীত সরকারি পদক্ষেপগুলো বিশ্লেষণ কর।
উত্তর: 'A [গণিত] দেশের সরকার গুরুত্বপূর্ণ খাতে যেমন- শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, আইনশৃঙ্খলা ইত্যাদি খাতে ব্যয় নির্বাহের জন্য নানা ধরনের রাজস্ব আহরণ ও অর্থনৈতিক নীতিমালা গ্রহণ করে। নিচে এই পদক্ষেপগুলো বিশ্লেষণ দেওয়া হলো-সরকারের ব্যয় নির্বাহের জন্য অন্যতম প্রধান উৎস হলো আয় ও মূলধনের ওপর কর। ব্যক্তি ও প্রতিষ্ঠানের আয়ের ভিত্তিতে সরাসরি কর (যেমন- ইনকাম ট্যাক্স) আরোপ করা হয়, যা রাজস্ব বৃদ্ধির একটি নির্ভরযোগ্য মাধ্যম। মূলধনের ওপর কর যেমন- সম্পত্তি কর, সম্পদ হস্তান্তর কর ইত্যাদিও সরকারের আয় বাড়াতে সহায়ক। এছাড়া সরকার আমদানি ও রপ্তানি শুল্ক আরোপের মাধ্যমে বৈদেশিক বাণিজ্য থেকে আয় করে থাকে। ভাড়া ও ইজারা থেকেও সরকার আয় করে থাকে, যেমন- খাস জমি, জলাশয়, রেলওয়ে, সরকারি ভবন বা যানবাহনের ইজারা প্রদান করে অর্থ উপার্জন। এ ধরনের আয় রাষ্ট্রের অব্যবহৃত সম্পদের সঠিক ব্যবহারের সুযোগ তৈরি করে। টোল, ভ্যাট এবং ফি হলো আধুনিক রাজস্ব আহরণের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। টোল আদায় করা হয় সড়ক, সেতু বা হাইওয়ে ব্যবহারের জন্য, যা অবকাঠামো রক্ষণাবেক্ষণে সাহায্য করে। ভ্যাট (মূল্য সংযোজন কর) ভোক্তা পর্যায়ে পণ্যের ওপর আরোপিত হয়, যা একটি স্থিতিশীল ও ধারাবাহিক আয়ের উৎস। এছাড়া জন্মনিবন্ধন, লাইসেন্স, ট্রেড সনদ, আদালতের ফাইলিং, শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি ইত্যাদি সেবার ক্ষেত্রে ফি আদায় হয়, যা ছোট অথচ বিস্তৃত আয়ের একটি উৎস। উদ্দীপকের 'A [গণিত] দেশের সরকারের এসব নীতিমালা ও রাজস্ব ব্যবস্থার মূল লক্ষ্য হলো ব্যয়ের চাহিদা পূরণ করে সরকার যেন দেশের উন্নয়ন, সেবা প্রদান ও দুর্যোগ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। সঠিকভাবে এগুলো বাস্তবায়ন হলে দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় থাকে এবং জনগণের জীবনমান উন্নয়ন নিশ্চিত হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ব্যয় নির্বাহের জন্য গৃহীত সরকারি পদক্ষেপগুলো বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর