উদ্দীপকে সরকারি ঋণের উৎসগুলোর ধরন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঋণের উৎসসমূহ হলো- অভ্যন্তরীণ উৎস ও বাহ্যিক উৎস।সরকার যখন চিরাচরিত রাজস্ব উৎস হতে সংগৃহীত অর্থ দ্বারা ব্যয় সংকুলান করতে পারে না তখন অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে ঋণ সংগ্রহ করে। উদ্দীপকে দেখা যায়, অনুন্নত দেশগুলো অর্থনৈতিক উন্নয়নের জন্য ঘাটতি বাজেট প্রণয়ন করে। ফলে দেশি-বিদেশি ঋণের পরিমাণ দিন দিন বৃদ্ধি পায়। সরকার দেশের অভ্যন্তরে বিভিন্ন উৎস থেকে ঋণ সংগ্রহ করে থাকে। সরকারি ঋণের অভ্যন্তরীণ উৎসের মধ্যে গুরুত্বপূর্ণ হলো জনগণ। বিভিন্ন ধরনের ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে সরকার জনগণের কাছ থেকে ঋণ গ্রহণ করে থাকে। সরকার বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকেও ঋণ গ্রহণ করে থাকে। বাণিজ্যিক ব্যাংকসমূহ সরকারি ঋণপত্রের বিপরীতে সরকারকে ঋণ দিয়ে থাকে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক ও বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান থেকেও সরকার ঋণ গ্রহণ করে থাকে। আবার বৈদেশিক সরকার, বিদেশি বেসরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকেও সরকার ঋণ গ্রহণ করে থাকে। এগুলো হলো সরকারি ঋণের বাহ্যিক উৎস।এসব অভ্যন্তরীণ ও বিদেশি উৎস থেকেই সরকার ঋণ গ্রহণ করে থাকে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সরকারি ঋণের উৎসগুলোর ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর