উদ্দীপকে যে দুই ধরনের সরকারি ঋণের কথা বলা হয়েছে তার তুলনামূলক বিশ্লেষণ কর। বাংলাদেশের জন্য কোন ধরনের ঋণ উত্তম বলে তুমি মনে কর?
উত্তর: উদ্দীপকে যে দুই ধরনের সরকারি ঋণের কথা বলা হয়েছে যেমন – ঋণের অভ্যন্তরীণ উৎস ও বৈদেশিক উৎস, তার তাদের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান ,এবং বাংলাদেশের জন্য অভ্যন্তরীণ ঋণ বেশি কল্যাণকর। উক্তিটির যথার্থতা নিম্নরূপ - অভ্যন্তরীণ ঋণের উৎস বলতে দেশের অভ্যন্তরে জনগণ,বাণিজ্যিক ব্যাংক,কেন্দ্রীয় ব্যাংককে বোঝায়। আর বৈদেশিক উৎস বলতে বিদেশী বিভিন্ন সংস্থা, রাষ্ট্র থেকে ঋণ গ্রহণ করাকে ১.সরকারের পক্ষে অভ্যন্তরীণ উৎসগুলো থেকে ঋণ গ্রহণ করা সহজ। কারণ সরকার জনগণকে বিভিন্ন প্ররোচনা দানের মাধ্যমে উদ্বুদ্ধ করে বা বাধ্য করে ঋণ গ্রহন করতে পারে। কিন্তু ঋণের বৈদেশিক উৎসকলকে ঋণ প্রদানের জন্য প্ররোচিত বা বাধ্য করা যায় না। এ দৃষ্টিকোণ থেকে অভ্যন্তরীণ ঋণ বৈদেশিক ঋণের চেয়ে বেশি সুবিধাজনক। ২.অভ্যন্তরীণ ঋণ নিতে গেলে সরকারকে কোন শর্তের সম্মুখীন হতে হয় না। কিন্তু বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে অনেক শর্ত ও বিধি-নিষেধ থাকে। যেগুলো সরকারকে পুঙ্খানুপুঙ্খভাবে পূরণ করতে হয়। ফলে দেখা যায় ঋণের উপকারের চেয়ে অপকারই বেশি হয়। ৩. তাছাড়া অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ গ্রহণ করলে সরকার নতুন নোট ছাপিয়ে বা অধিক হারে কর ধার্য করে ঋণ পরিশোধ করতে পারে। কিন্তু বৈদেশিক ঋণ দেশীয় নোট দ্বারা পরিশোধ করতে পারে না, কারণ তা পরিশোধে স্বর্ণ বা রৌপ্য আবশ্যক। উপরোক্ত আলোচনায় দেখা যায়, সরকারি ঋণের অভ্যন্তরীণ এবং বৈদেশিক উৎসে যথেষ্ট পার্থক্য বিদ্যমান। এবং বলা যায়, সরকারি ঋণের উৎস সমূহের মধ্যে বাংলাদেশের জন্য অভ্যন্তরীণ ঋণই কল্যাণকর।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে যে দুই ধরনের সরকারি ঋণের কথা বলা হয়েছে তার তুলনামূলক বিশ্…
উদ্দীপক
সোনার বাংলা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর