উদ্দীপরেক ভিত্তিতে সরকারের আয়ের উৎসসমূহ বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে সরকারের আয়ের উৎসসমূহ হলো - আয়কর,মূল্য সংযোজন কর, আমদানি - রপ্তানি কর, বিক্রয় কর ইত্যাদি। উদ্দীপকের ভিত্তিতে সরকারের আয়ের উৎসগুলো বর্ণনা করা হলো - ১.মূল্য সংযোজন কর :- মূল্য সংযোজন কর ব্যবস্থায় একটা নির্ধারিত হারে কোনো দ্রব্যের মোট বিক্রয়ের উপর একটি কর আরোপ করা হয়। এক্ষেত্রে দ্রব্যের শুধু নিট অর্থ মূল্য সংযোজন কর হিসেবে ধরা হয়। ২. আয়কর :- দেশের জনগণের ব্যক্তিগত আয়ের উপর কর ধার্য করে সরকার আয় করে। ৩. আমদানি - রপ্তানি কর :- দেশের যেসব দ্রব্য রপ্তানি হয়, এবং যেসব দ্রব্য আমদানি হয় সেসব দ্রব্যের উপর সরকার কর বা শুল্ক আরোপ করে। যা সরকারের আয়ের একটি অন্যতম উৎস। ৪. বিক্রয় কর :- কোনো পণ্য বা সেবা বিক্রি করার প্রক্রিয়া বা ক্রয়-বিক্রয়ের সময় এ কর আদায় করা হয় । অর্থাৎ এটি ব্যবসা, বাণিজ্যিক অথবা ব্যক্তিগত ক্রয়-বিক্রয়ের সম্পর্কে ব্যবহৃত হয়। ৫. ভুমি রাজস্ব :- ব্যক্তিগত মালিকানায় ভূমি ভোগ দখলের জন্য সরকারকে যে রাজস্ব কর প্রদান করা হয়, তাই ভূমি রাজস্ব। উদ্দীপকে প্রদত্ত উপরোক্ত উৎস থেকে সরকার আয় করে থাকে। যা সরকারের আয়ের গুরুত্বপূর্ণ খাতগুলোর মধ্যে অন্যতম।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপরেক ভিত্তিতে সরকারের আয়ের উৎসসমূহ বর্ণনা করো।
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর