ঋণ গ্রহণের উৎস দুটির তুলনামূলক সুবিধা ও অসুবিধা উদ্দীপক অনুসারে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মধ্যে অভ্যন্তরীণ ঋণ উত্তম হবে বলে আমি মনে করি। সরকার নিজ দেশের জনগণ, ব্যাংকব্যবস্থা থেকে যে ঋণ গ্রহণ করে তাকে অভ্যন্তরীণ ঋণ বলে। পক্ষান্তরে, বিদেশি ব্যক্তি, সরকার এবং - আর্থিক প্রতিষ্ঠান হতে যে ঋণ গ্রহণ করে তাই বৈদেশিক ঋণ। সরকার অভ্যন্তরীণ ঋণ সংগ্রহ করতে জনগণকে স্বেচ্ছায় ঋণ প্রদানে পদক্ষেপ নিতে পারে। উদ্দীপকে সরকার ব্যয় সংকুলান করতে না পারলে সহজে ও স্বল্প সময়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয়। অর্থাৎ এটি সরকারি ঋণের অভ্যন্তরীণ উৎস। আবার কোনো কোনো সময় দেশটি বিশ্বব্যাংক থেকে স্বল্প সুদে ও দীর্ঘমেয়াদে ঋণ গ্রহণ করে। অর্থাৎ, বৈদেশিক ঋণ গ্রহণ করে। ঋণের উভয় উৎসের কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। অভ্যন্তরীণ ঋণের আর্থিক ভার নেই, শুধু প্রকৃত ভার আছে। অন্যদিকে বৈদেশিক ঋণ দ্বারা এক দেশের মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পায় এবং অন্য দেশের মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়। এ ঋণ পরিশোধে সমাজের আর্থিক ও প্রকৃত ভার উভয়ই বহন করতে হয়। অভ্যন্তরীণ ঋণ পরিশোধ করার জন্য নতুন মুদ্রা ছাপানো যায়। কিন্তু বৈদেশিক ঋণ পরিশোধের জন্য বৈদেশিক মুদ্রা অথবা স্বর্ণ আবশ্যক। এছাড়াও অভ্যন্তরীণ ঋণ সহজে সংগ্রহ করা যায়। এ ধরনের ঋণের কোনো শর্ত থাকে না। কিন্তু বৈদেশিক খঋণ অধিকাংশ সময়ই কঠিন শর্তযুক্ত হয়। যা দেশের স্বনির্ভরতার ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়ায়। তাই বৈদেশিক ঋণ অপেক্ষা অভ্যন্তরীণ ঋণ গ্রহণ করা অধিক যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করি।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
ঋণ গ্রহণের উৎস দুটির তুলনামূলক সুবিধা ও অসুবিধা উদ্দীপক অনুসারে বিশ…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর