উদ্দীপকে বর্ণিত ঋণের উৎসগুলোর তুলনামূলক সুবিধা-অসুবিধা, বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'R [গণিত] দেশটি অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকেই ঋণ গ্রহণ করে থাকে। নিচে সরকারি ঋণের উৎসসমূহের সুবিধা-অসুবিধাগুলো নিচে উল্লেখ করা হলো- সরকারি ঋণের অভ্যন্তরীণ উৎসের সুবিধাসমূহ:১. এ উৎস থেকে সরকার নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ ঋণ পেতে পারে সহজেই।২. এ উৎসের ঋণের সুদ কম৩. ঋণ গ্রহণের ক্ষেত্রে এ উৎসগুলো অধিক নির্ভরযোগ্য।৪. ঋণের উৎসগুলো সরকারেরই প্রণীত নিয়মকানুন মেনে চলে।৫. এ ঋণের উৎসগুলোর কার্যকলাপ জনস্বার্থ পরিপন্থি নয়।৬. এ ঋণের উৎসগুলোকে সরকার ঋণ দিতে বাধ্য করতে পারে। সরকারি ঋণের অভ্যন্তরীণ উৎসের অসুবিধাসমূহ:১. এ উৎস থেকে প্রয়োজনমাফিক ঋণ নাও সংগ্রহ করা যেতে পারে।২. ঋণের এ উৎস অধিক ব্যবহার করলে দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বিরূপভাবে প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে।৩. ঋণ জবরদস্তিমূলক হওয়ার আশঙ্কা থাকে। সরকারি ঋণের বাহ্যিক উৎসের সুবিধাসমূহ:১. বিদেশি উৎস থেকে প্রাপ্ত ঋণ বৈদেশিক মুদ্রায় পাওয়া যায়।২. এ উৎস থেকে প্রাপ্ত ঋণের অর্থ দ্বারা বিদেশ থেকে শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি সহজেই আমদানি করা সম্ভব হয়।৩. এ ঋণের বদৌলতে বিদেশি বিশেষজ্ঞ ও দক্ষ কারিগরপাওয়ার সুযোগ সৃষ্টি হয়।৪. এ উৎস থেকে কখনো কখনো বিপুল অঙ্কের ঋণপ্রাপ্তি সম্ভব হয়। সরকারি ঋণের বাহ্যিক উৎসের অসুবিধাসমূহ :১. এ ঋণের উৎস অনিশ্চিত ও নির্ভরশীল নয়।২. এ উৎস থেকে প্রদত্ত ঋণ শর্তযুক্ত হয়, যা প্রায়ই গ্রহণকারী দেশের স্বার্থের জন্য ক্ষতিকারক হয়ে থাকে।৩. এরূপ উৎস থেকে ঋণ গ্রহণ করলে কখনো কখনো ঋণের আড়ালে ঋণগ্রহীতার দেশের রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ ঘটে ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ঋণের উৎসগুলোর তুলনামূলক সুবিধা-অসুবিধা, বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর