উদ্দীপকে উল্লিখিত খাতসমূহ ছাড়াও সরকার আর কোন কোন খাতে ব্যয় করে থাকে বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশ সরকার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ইত্যাদি খাতে প্রচুর অর্থ ব্যয় করো। থাকে। উদ্দীপকের খাতগুলো ছাড়াও আরও বিভিন্ন খাতে সরকার ব্যয় করে থাকেন। উদ্দীপকের আলোকে বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ হলো রাজস্ব ব্যয় ও উন্নয়ন ব্যয়। সরকারের চিরাচরিত ব্যয়ের খাতসমূহ পরিচালনা করতে যে ব্যয় হয় তাকে রাজস্ব ব্যয় বলে। অথবা বলা যায়, সরকারকে দেশের অভ্যন্তরে জনপ্রশাসন সুষ্ঠুভাবে পরিচালনা ও জনকল্যাণ সাধনে যে ব্যয় বার বার করতে হয়, যা পৌনঃপুনিক ব্যয়, তাকে রাজস্ব ব্যয় বলে। যেমন-জনপ্রশাসন খাত, সমাজকল্যাণ কার্যক্রম, মানবসম্পদ উন্নয়ন এবং বহিঃশত্রুর আক্রমণ প্রতিরোধে প্রতিরক্ষা খাতে ব্যয় ইত্যাদি। এ ধরনের ব্যয় দেশের কল্যাণ বৃদ্ধিতে সহায়ক হলেও প্রত্যক্ষভাবে উন্নয়নে সহায়তা করে না। এটি পরোক্ষভাবে উন্নয়নে সহায়তা করে। অনেকে এ ধরনের ব্যয়কে অনুন্নয়ন ব্যয় বলে অভিহিত করেন। আবার উন্নয়নশীল দেশে মজবুত আর্থসামাজিক অবকাঠামো নির্মাণসহ অর্থনৈতিক উন্নয়নের জন্য বিরাট অঙ্কের উন্নয়ন খাত তৈরি করা হয়। যেমন- পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষি ও শিল্পের উন্নয়ন ও প্রসার এবং জীবনযাত্রার মানোন্নয়নে যাবতীয় পদক্ষেপ গ্রহণ প্রভৃতি। এখানে অর্থনীতির প্রতিটি খাতকে দেশের জনগণের চাহিদার সাথে সমন্বয় করে উন্নয়নের লক্ষ্যমাত্রা স্থির করা হয়। বিভিন্ন খাতে দীর্ঘমেয়াদি প্রয়োজনকে বিবেচনায় রেখে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে প্রচুর অর্থ ব্যয় করা হয়। এ ধরনের রায়কে উন্নয়ন ব্যয় হিসেবে অভিহিত করা হয়। উদ্দীপকে উল্লিখিত শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা আইন ও বিচার বিভাগ, দুর্যোগ মোকাবিলা এসব খাত ব্যতীত রাজস্ব ও উন্নয়ন ব্যয়ের অধীনে উপরের খাতগুলোতে ব্যয় করে থাকে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত খাতসমূহ ছাড়াও সরকার আর কোন কোন খাতে ব্যয় করে থাকে…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর

উত্তর
উত্তর