'সরকারের ব্যয়ের মূল লক্ষ্যই হলো জনকল্যাণ'- উদ্দীপকের আলোকে এর যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: সরকারের ব্যয়ের মূল লক্ষ্যই হলো জনকল্যাণ। উক্তিটি শতভাগ যথার্থ এবং যৌক্তিক। উদ্দীকের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করা হলো - বাংলাদেশ সরকারের আয়ের খাতগুলো সীমিত হওয়ায় প্রায়ই বাজেটে ঘাটতি দেখা দেয়। ফলে ঘাটতি পূরণে সরকার বিভিন্ন উৎস হতে ঋণ গ্রহণ করে থাকে। এবং বাংলাদেশের কর ব্যবস্থা খুব কঠোর না হওয়ায় সে পরিমাণ কর আদায় করা যায়না। তাছাড়া সরকার দেশের আর্থসামাজিক উন্নয়নের যেসব পরিকল্পনা গ্রহণ করে এবং যেসব জনকল্যাণমূলক খাতে ব্যয় করে যেমন - কৃষি,যোগাযোগ,পল্লি উন্নিয়ন,শিক্ষা,প্রতিরক্ষা,চিকিৎসা, বৈদেশিক ঋণের সুদ বাবদ ইত্যাদির বরাদ্দকৃত ব্যয় সরকারের প্রাপ্ত আয়ের তুলনায় অনেক বেশি হয়,এবং বাজেট ঘাটতি দেখা দেয়। ফলে দেখা যায়,সরকারের মুনাফা অর্জনের কোনো সুযোগ নেই, বরং জনকল্যাণের লক্ষ্যে ব্যয় করাই মূখ্য । সুতরাং দেখা যায়,দেশের উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন খাতে বরাদ্দকৃত ব্যয় সরকারের আয়ের তুলনায় অধিক হওয়ার সরকার কোনো মুনাফা অর্জন করতে পারে না। এবং এটা সঠিক যে,সরকারের ব্যয়ের মূল লক্ষ্যই হলো জনকল্যাণ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
'সরকারের ব্যয়ের মূল লক্ষ্যই হলো জনকল্যাণ'- উদ্দীপকের আলোকে এর যথার্…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর