উদ্দীপকের আলোকে সরকারের ঋণের অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎসসমূহ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সরকারের ঋণের অভ্যন্তরীণ উৎসগুলো হলো জনগণ,আর্থিক ও অ-আর্থিক প্রতিষ্ঠান, এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান জাইকা,আইএমএফ,এডিবিসহ অন্যান্য উৎস থেকে ঋণ গ্রহণের কথা বলা হয়েছে। উদ্দীপকের আলোকে উক্ত ঋণের উৎসসমূহ ব্যাখ্যা করা হলো - অভ্যন্তরীণ উৎস - ১. আর্থিক প্রতিষ্ঠান :- সরকার আর্থসামাজিক অবকাঠামো নির্মাণ, জরুরি অবস্থা মোকাবেলার ঘাটতি অর্থসংস্থান ও অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের জন্য বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমন - বাণিজ্যিক ব্যাংক,কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে থাকে। ২. অ-আর্থিক প্রতিষ্ঠান :- সরকারের অ-আর্থিক প্রতিষ্ঠান যেমন - ব্যাক্তি বা জনগণ এবং বিমা কোম্পানি, সঞ্চয় ব্যাংক ইত্যাদি থেকে ঋণ গ্রহণ করে থাকে। আন্তর্জাতিক উৎস – উল্লেখিত আন্তর্জাতিক ঋণের উৎস গুলো তথা জাইকা হলো বিদেশি সংস্থা এবং আইএমএফ,আইডিবি হলো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান। মূলত সরকারের বাজেট ঘাটতি কিংবা বৈদেশিক বাণিজ্যের লেনদেন সমস্যা দূরীকরণে সরকার এসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান হতে বিভিন্ন মেয়াদে ঋণ গ্রহণ করে থাকে। সুতরাং দেখা যায়,সরকার দেশের সার্বিক কল্যাণ ও আর্থসামাজিক প্রেক্ষাপটে উন্নয়নের লক্ষ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নানান প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ করে থাকে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সরকারের ঋণের অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎসসমূহ ব্যাখ্যা …
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর