উদ্দীপকের আলোকে সরকারের আয়ের প্রধান উৎসগুলোর তুলনামূলক অলোচনা কর।
উত্তর: উদ্দীপকে সরকারের আয়ের বিভিন্ন উৎস যেমন - মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক, ভুমি রাজস্ব, টোল ও লেভি এবং যানবাহন করের কথা বলা হয়েছে। নিম্নে উদ্দীপকেরর আলোকে এদের তুলনামূলক আলোচনা করা হলো - সরকার দেশের উন্নয়নমূলক কাজ,আর্থসামাজিক উন্নয়ন, বাণিজ্য ঘাটতি দূর এবং ঋণ প্রদানের জন্য আয় করে থাকে। তবে সরকারের এই আয়ের বিভিন্ন কর রাজস্ব ও কর বহির্ভূত রাজস্ব রয়েছে যেগুলো থেকে সরকার কম বেশি আয় করে থাকে। যেমন - কর রাজস্ব :- সরকারের আয়ের মধ্যে কর রাজস্বের অন্তর্ভুক্ত হলো মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক। দেশে আমদানিকৃত দ্রব্য ও স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য এবং নির্ধারিত বিভিন্ন সেবাখাতের উপর যে কর আরোপ করা হয়েছে তাই মূল্য সংযোজন কর। অন্যদিকে, অনেক দ্রব্যসামগ্রীর উপর আমদানি শুল্ক বা আবগারি শুল্ক বা ভ্যাট আরোপের পরেও অতিরিক্ত যে কর আরোপ করা হয়, তাকে সম্পূরক শুল্ক বলে।এসব উৎস থেকে সরকার প্রচুর পরিমাণে আয় করে থাকে। কর বহির্ভূত রাজস্ব :- সরকারের কর বহির্ভূত রাজস্বের অন্তর্ভুক্ত হলো ভুমি রাজস্ব, যানবাহন কর, টোল ও লেভি। এসব উৎস থেকে সরকার বিভিন্ন ভাবে কর সংগ্রহের মাধ্যমে আয় করে থাকে। সরকার তার আয়ের সবচেয়ে বেশি অংশ পায় কর রাজস্ব থেকে। কারণ উক্ত খাতেই সরকারের নিকট সবচেয়ে বেশি পরিমাণ কর প্রদান হয় এবং আয় অর্জিত হয়। ফলে বলা যায়, সরকার তার আয়ের উৎস তথা কর বহির্ভূত রাজস্বের তুলনায় কর রাজস্ব থেকে বেশি আয় করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সরকারের আয়ের প্রধান উৎসগুলোর তুলনামূলক অলোচনা কর।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর