উদ্দীপকের আলোকে বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতগুলো বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে সরকারের ব্যয়ের খাতগুলো যথা - কর্মসংস্থান সৃষ্টি,দারিদ্র্য বিমোচন, মানবসম্পদ উন্নয়ন ও অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন কাজে বিপুল অর্থ ব্যয় করে থাকে। নিম্নে উদ্দীপকের আলোকে সরকারের ব্যয়ের উক্ত খাতগুলো বর্ণনা করা হলো - ১. কর্মসংস্থান সৃষ্টি :- দেশের দরিদ্র ও বেকার জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকার প্রতিবছর প্রচুর অর্থ ব্যয় করে থাকে। ২.দারিদ্র্য বিমোচন :- দেশের দারিদ্র্যতা দূরীকরণের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকেন। ৩. অবকাঠামো নির্মাণ :- সরকার দেশের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও গ্রামীন অবকাঠামোর আর্থসামাজিক উন্নয়নের জন্য প্রতিবছর প্রচুর অর্থ বরাদ্দ দিয়ে থাকে। ৪. মানবসম্পদ উন্নয়ন :- মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে সরকার শিক্ষা,স্বাস্থ্য, প্রশিক্ষণ, সেনিটেশন, প্রভৃতির মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য প্রচুর অর্থ ব্যয় করে থাকেন। সুতরাং লক্ষ্য করা যায়,দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং জনকল্যাণের লক্ষ্যে সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকেন। যা উদ্দীপকে পরিলক্ষিত হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতগুলো বর্ণনা কর।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর