উদ্দীপকের আলোকে সরকারি ব্যয়ের গুরুত্বপূর্ণ খাতগুলো ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সরকারের ব্যায়ের কিছু গুরুত্বপূর্ণ খাত,যেমন - শিক্ষা, প্রতিরক্ষা ও সামাজিক নিরাপত্তার কথা বলা হয়েছে। নিম্নে সরকারি ব্যয়ের গুরুত্বপূর্ণ খাতগুলো আলোচনা করা হলো- বাংলাদেশ সরকার আর্থসামাজিক উন্নয়নের জন্য শিক্ষা, দেশের নিরাপত্তা রক্ষায় প্রতিরক্ষা এবং সমাজের দুঃস্থ,অসহায়,বয়স্ক ও প্রতিবন্ধী মানুষদের সহযোগিতার স্বার্থে সামাজিক নিরাপত্তা খাতে অধিক পরিমাণে ব্যয় বরাদ্দ করছে। তাছাড়া দেশের কৃষি ও অন্যান্য শিল্পের প্রসারের জন্য কৃষি ও কৃষিভিত্তিক শিল্প,পানি সম্পদ, মৎস্য ও পশু সম্পদ,পরিবেশ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে সরকারি ব্যয় বরাদ্দ করার পাশাপাশি জনসংখ্যা নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে পরিবার পরিকল্পনা কর্মসূচি ও স্বাস্থ্য খাতে ব্যয় করা হচ্ছে । এমনকি সাধারণ মানুষের উন্নত জীবনধারা ও সুযোগ-সুবিধার প্রয়াসে সরকার পল্লী উন্নয়ন ও গ্রামীণ অবকাঠামো,দারিদ্র্য বিমোচন,বিদ্যুৎ ও জ্বালানি,যোগাযোগ ডাক ও টেলিযোগাযোগ,স্বরাষ্ট্র মন্ত্রণালয়,ইত্যাদি ক্ষেত্রে অধিক পরিমাণে ব্যয় করে থাকে। সুতরাং দেখা যায়, দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সরকার বিভিন্ন খাতে অর্থ ব্যয় করে থাকেন। যেগুলো সরকারি ব্যয়ের প্রধান খাত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সরকারি ব্যয়ের গুরুত্বপূর্ণ খাতগুলো ব্যাখ্যা কর।
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর