উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অর্থায়নের জন্য বৈদেশিক উৎসের চেয়ে অভ্যন্তরীণ উৎস উত্তম।- উদ্দীপকের ভিত্তিতে বিশ্লেষণ করো।
উত্তর: উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অর্থায়নের জন্য ঋণের বৈদেশিক উৎসের চেয়ে অভ্যন্তরীণ ঋণের উৎস উত্তম। উক্তিটি উদ্দীপকের ভিত্তিতে বিশ্লেষণ করা হলো - ১.সরকারের পক্ষে অভ্যন্তরীণ উৎসগুলো থেকে ঋণ গ্রহণ করা সহজ। কারণ সরকার জনগণকে বিভিন্ন প্ররোচনা দানের মাধ্যমে উদ্বুদ্ধ করে বা বাধ্য করে ঋণ গ্রহন করতে পারে। কিন্তু ঋণের বৈদেশিক উৎসকলকে ঋণ প্রদানের জন্য প্ররোচিত বা বাধ্য করা যায় না। এ দৃষ্টিকোণ থেকে অভ্যন্তরীণ ঋণ বৈদেশিক ঋণের চেয়ে বেশি সুবিধাজনক। ২.অভ্যন্তরীণ ঋণ নিতে গেলে সরকারকে কোন শর্তের সম্মুখীন হতে হয় না। কিন্তু বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে অনেক শর্ত ও বিধি-নিষেধ থাকে। যেগুলো সরকারকে পুঙ্খানুপুঙ্খভাবে পূরণ করতে হয়। ফলে দেখা যায় ঋণের উপকারের চেয়ে অপকারই বেশি হয়। ৩. তাছাড়া অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ গ্রহণ করলে সরকার নতুন নোট ছাপিয়ে বা অধিক হারে কর ধার্য করে ঋণ পরিশোধ করতে পারে। কিন্তু বৈদেশিক ঋণ দেশীয় নোট দ্বারা পরিশোধ করতে পারে না, কারণ তা পরিশোধে স্বর্ণ বা রৌপ্য আবশ্যক। উদ্দীপকে দেখা যায়, বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে অনেক শর্ত, বিধিনিষেধ পালন করতে হয়। ফলে উন্নয়ন কার্যক্রম ধীরগতিতে হয়। তাছাড়া বৈদেশিক ঋণ পরিশোধের ক্ষেত্রে স্বর্ণ বা রৌপ্যের প্রয়োজন হয়। কিন্তু অভ্যন্তরীণ ঋণ গ্রহণের ফলে তেমন কোনো শর্ত,বিধিনিষেধ মানতে হয়না। এমনকি অভ্যন্তরীণ ঋণ পরিশোধে সরকার অধিক পরিমাণ টাকা ছাপিয়ে পরিশোধ করতে পারবে। ফলে বিধিনিষেধ তেমন না থাকা,এবং ঋণ পরিশোধ কোনো জটিলতা না থাকায় উন্নয়নমূলক কাজ দ্রুতগতিতে হয়। সুতরাং বলা যায়, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অর্থায়নের জন্য ঋণের বৈদেশিক উৎসের চেয়ে অভ্যন্তরীণ ঋণের উৎস উত্তম।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অর্থায়নের জন্য বৈদেশিক উৎসের চেয়ে অভ্যন্তর…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর