উদ্দীপকে যে দুই ধরনের সরকারি ঋণের কথা বলা হয়েছে তার তুলনামূলক সুবিধাগুলো বিশ্লেষণ কর। বাংলাদেশের জন্য কোন ধরনের ঋণ উত্তম বলে তুমি মনে কর?
উত্তর: উদ্দীপকে দুই ধরনের সরকারি ঋণ তথা, অভ্যন্তরীণ ঋণ ও বৈদেশিক ঋণের কথা বলা হয়েছে। তার মধ্যে অভ্যন্তরীণ ঋণ বেশি সুবিধাজনক । এবং বাংলাদেশের জন্য অভ্যন্তরীণ ঋণই বেশি উত্তম। নিম্নে উক্তিটির যথার্থতা ও সুবিধাগুলোর তুলনামূলক আলোচনা বিশ্লেষণ করা হলো - ১.সরকারের পক্ষে অভ্যন্তরীণ উৎসগুলো থেকে ঋণ গ্রহণ করা সহজ। কারণ সরকার জনগণকে বিভিন্ন প্ররোচনা দানের মাধ্যমে উদ্বুদ্ধ করে বা বাধ্য করে ঋণ গ্রহন করতে পারে। কিন্তু ঋণের বৈদেশিক উৎসগুলোকে ঋণ প্রদানের জন্য প্ররোচিত বা বাধ্য করা যায় না। এ দৃষ্টিকোণ থেকে অভ্যন্তরীণ ঋণ বৈদেশিক ঋণের চেয়ে বেশি সুবিধাজনক। ২.অভ্যন্তরীণ ঋণ নিতে গেলে সরকারকে কোন শর্তের সম্মুখীন হতে হয় না। কিন্তু বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে অনেক শর্ত ও বিধি-নিষেধ থাকে। যেগুলো সরকারকে পুঙ্খানুপুঙ্খভাবে পূরণ করতে হয়। ফলে দেখা যায় ঋণের উপকারের চেয়ে অপকারই বেশি হয়। ৩. তাছাড়া অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ গ্রহণ করলে সরকার নতুন নোট ছাপিয়ে বা অধিক হারে কর ধার্য করে ঋণ পরিশোধ করতে পারে। কিন্তু বৈদেশিক ঋণ দেশীয় নোট দ্বারা পরিশোধ করতে পারে না, কারণ তা পরিশোধে স্বর্ণ বা রৌপ্য আবশ্যক। সুতরাং, সার্বিক সুযোগ-সুবিধা ও গুরুত্বের দিক দিয়ে বলা যায়, সরকারি ঋণের উৎস সমূহের মধ্যে বৈদেশিক ঋণের তুলনায় অভ্যন্তরীণ ঋণই বেশি সুবিধাজনক এবং বাংলাদেশের জন্য জন্য অভ্যন্তরীণ ঋণই উত্তম বলে আমি মনে করি ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে যে দুই ধরনের সরকারি ঋণের কথা বলা হয়েছে তার তুলনামূলক সুবিধ…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর