সাম্প্রতিক সময়ে সরকারের ব্যয় বৃদ্ধির কারণগুলো বিশ্লেষণ করো।
উত্তর: আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সাম্প্রতিক সময়ে সরকারের ব্যয় বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকারের প্রধান উদ্দেশ্য হলো আধুনিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এ. লক্ষ্যে সরকার বিভিন্ন খাতে ব্যয় করে থাকে। কারণ সরকারের ব্যয় জনগণের অর্থনৈতিক ও সামাজিক কল্যাণ বৃদ্ধিতে বিশেষ সহায়ক হয়। বস্তুত কল্যাণ রাষ্ট্রের ধারণার উন্মেষ ঘটার পর থেকেই সরকারি ব্যয়ের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উদ্দীপকে সরকারের আয়ের বিভিন্ন খাত দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কারণ সাম্প্রতিক সময়ে সরকারকে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ব্যয় বৃদ্ধি করতে হয়। বর্তমানে সরকারি ব্যয় বৃদ্ধির কারণগুলোর মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি, প্রশাসনিক ব্যয় বৃদ্ধি ইত্যাদি। এছাড়া অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা রক্ষা, জনকল্যাণমূলক কাজ, সামাজিক নিরাপত্তার জন্য সরকারকে ব্যয় করতে হয়। আধুনিককালে পৃথিবীর অনেক দেশেই জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাই বর্ধিত জনসংখ্যার মৌলিক চাহিদা পূরণের জন্য সরকারকে ব্যয় করতে হয়। আবার, সাম্প্রতিককালে সরকারি ব্যয়ের অন্যতম কারণ হলো প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি। পৃথিবীর সব দেশই এ খাতে প্রচুর অর্থ ব্যয় করে থাকে। এছাড়া, অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা শিক্ষা, গবেষণা, সামাজিক নিরাপত্তার জন্যও সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে। এসব কারণে সাম্প্রতিক সরকারি ব্য়য় বৃদ্ধি পাচ্ছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
সাম্প্রতিক সময়ে সরকারের ব্যয় বৃদ্ধির কারণগুলো বিশ্লেষণ করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর