উদ্দীপকে উল্লিখিত 'g [গণিত] চিহ্নিত স্থানের প্রাসঙ্গিক বিষয়টি উল্লেখ করো এবং ব্যাখ্যা করো।
উত্তর: অনুচ্ছেদে (g) চিহ্নিত স্থান সরকারি ঋণের উৎসকে নির্দেশ করে। দেশ পরিচালনার জন্য সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। রাজস্ব আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে না পারলে সরকার অভ্যন্তরীণ ও বাহ্যিক উৎস থেকে ঋণ গ্রহণ করে থাকে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও বিশেষায়িত ব্যাংক। আর বাহ্যিক উৎসের মধ্যে বিদেশি সরকার, আন্তর্জাতিক সংস্থা ও আর্থিক লেনদেন ইত্যাদি রয়েছে। উদ্দীপকে অভ্যন্তরীণ ও বাহ্যিক উৎস দেওয়া আছে। যা সরকারি ঋণের দুটি উৎস। যেখানে ঋণের অভ্যন্তরীণ উৎসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। বাহ্যিক উৎসের মধ্যে বিদেশি সরকার, আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং বিদেশি সংস্থা ও দাতাগোষ্ঠী বিদ্যমান। সরকার সাধারণত এসব অভ্যন্তরীণ ও বাহ্যিক উৎসসমূহ থেকে ঋণ গ্রহণের মাধ্যমে ঘাটতি ব্যয় নির্বাহ করে থাকে। তাই 'g [গণিত] চিহ্নিত স্থানে সরকারি ঋণের উৎস বসবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'g চিহ্নিত স্থানের প্রাসঙ্গিক বিষয়টি উল্লেখ করো …
উদ্দীপক
ঢাকা কমার্স কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর