কেন্দ্রীয় ব্যয় অর্থনৈতিক উন্নয়নে বেশি সহায়ক কেন? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: কেন্দ্রীয় ব্যয়ে জাতীয় স্বার্থ বিবেচনা করা হয় বলে অর্থনৈতিক উন্নয়নে এ ব্যয় বেশি সহায়ক। প্রত্যেক দেশেই কিছু কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ খাত রয়েছে। এসব খাতের উন্নয়ন হলে দেশের সার্বিক উন্নয়ন হয়। অন্যদিকে স্থানীয় রাস্তা-ঘাট, সেতু নির্মাণ ও গ্রামের শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য স্থানীয় প্রশাসন স্থানীয় ব্যয় করে। এসব স্থানীয় খাতের ব্যয় আবার কেন্দ্রীয় ব্যয়ের ওপর নির্ভর করে। উদ্দীপকে 'A [গণিত] দেশের সরকার অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের কল্যাণের জন্য অর্থ ব্যয় করে। সরকার এসমস্ত ব্যয় কেন্দ্রীয়ভাবে ও স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে ব্যয় করে থাকে। সরকারের এসব ব্যয়ের, মাধ্যমে যেমন কর্মসংস্থান সৃষ্টি হয় তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। কেন্দ্রীয় ব্যয়ের ক্ষেত্রগুলো হলো প্রতিরক্ষা, বিচার বিভাগ, সাধারণ প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন ইত্যাদি। অন্যদিকে সেতু, সড়ক, বাঁধ নির্মাণ, স্থানীয় শান্তিশৃঙ্খলাসহ স্থানীয় আর্থ-সামাজিক উন্নয়নে স্থানীয় ব্যয় করা হয়। ফলে স্থানীয় ব্যয়ের চেয়ে কেন্দ্রীয় ব্যয়ের প্রসারতা বেশি হয়। তাছাড়া শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন ছাড়া মানবসম্পদ উন্নয়ন সম্ভব নয়। কেন্দ্রীয় ব্যয় মানবসম্পদ উন্নয়নে ভূমিকা রাখছে। এছাড়া স্থানীয় ব্যয়ের জন্য স্থানীয় প্রশাসনকে কেন্দ্রীয় সরকারের কাছে জবাবদিহি করতে হয়। সর্বোপরি কেন্দ্রীয় ব্যয় জাতীয় স্বার্থে পরিচালিত হয় বলে অর্থনৈতিক উন্নয়নে এ ব্যয় বেশি সহায়ক ভূমিকা পালন করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
কেন্দ্রীয় ব্যয় অর্থনৈতিক উন্নয়নে বেশি সহায়ক কেন? উদ্দীপকের আলোকে বি…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর