রত্নার প্রদানকৃত অতিরিক্ত অর্থ সরকারের আয়ের কোন উৎসের অন্তর্গত? ব্যাখ্যা করো।
উত্তর: রত্নার প্রদানকৃত অতিরিক্ত অর্থ সরকারের আয়ের কর-রাজস্বের অন্তর্ভুক্ত। সরকার করের মাধ্যমে যে অর্থ আয় করে তা কর-রাজস্ব নামে পরিচিত। কর-রাজস্ব প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর দুই ভাগে বিভক্ত। পরোক্ষ করের মধ্যে বিক্রয় কর, প্রমোদ কর, মূল সংযোজন কর ইত্যাদি উল্লেখযোগ্য। এ ধরনের করগুলো সাধারণত বিভিন্ন দ্রব্য ও সেবার দামের সাথে যুক্ত করে আদায় করা হয়। উদ্দীপকের রত্মা কিছু পণ্য ক্রয় করে মূল্য পরিশোধের সময় বিক্রেতা পণ্য মূল্যের অতিরিক্ত অর্থ দাবি করে। বিষয়টি তার বাবাকে জানালে তার বাবা বলেন, এটি দোকানদারের মাধ্যমে সরকার পাবে। অর্থাৎ রত্নার পরিশোধিত অর্থ দ্রব্য মূল্যের সাথে যুক্ত এবং পরোক্ষভাবে তা সরকারের আয় হিসেবে জমা হবে। সুতরাং বলা যায়, রত্মার প্রদানকৃত অর্থ পরোক্ষ কর, যা কর-রাজস্বের অন্তর্ভুক্ত।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
রত্নার প্রদানকৃত অতিরিক্ত অর্থ সরকারের আয়ের কোন উৎসের অন্তর্গত? ব্য…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর