শেয়ারFacebookWhatsApp

সরকারি আয় কাকে বলে?

উত্তর: জাতীয় ব্যয় নির্বাহের জন্য কোনো অর্থবছরে সরকার বিভিন্ন উৎস যেমন : সরকারের প্রাপ্ত রাজস্ব, বিনিয়োগ প্রতিষ্ঠান, কর ও ঋণ, টাকা ছাপানো, এবং অনুদান ও দান প্রভৃতি থেকে যে আয় হয়, তাকে সরকারি আয় বলে।

HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 2nd Paper · সৃজনশীল

সরকারি আয় কাকে বলে?

উদ্দীপক

সাম্প্রতিককালে সরকার অর্থনৈতিক উন্নয়নের জন্য শিক্ষা, প্রতিরক্ষা এবং সামাজিক নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। সেজন্য এসব খাতের বরাদ্দ বাড়ানো হচ্ছে। এ সকল ব্যয় নির্বাহের জন্য সরকার অনেক সময় দেশের জনগণ, আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে। তাছাড়া সরকার বৈদেশিক সরকার ও আন্তর্জাতিক সংস্থা থেকেও ঋণ নেয়।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024

উত্তর

জাতীয় ব্যয় নির্বাহের জন্য কোনো অর্থবছরে সরকার বিভিন্ন উৎস যেমন : সরকারের প্রাপ্ত রাজস্ব, বিনিয়োগ প্রতিষ্ঠান, কর ও ঋণ, টাকা ছাপানো, এবং অনুদান ও দান প্রভৃতি থেকে যে আয় হয়, তাকে সরকারি আয় বলে।

উত্তর

করের ভার সমাজের বিভিন্ন ব্যক্তি বহন করে সর্বশেষ ভোক্তা বহন করলে তাকে পরোক্ষ কর বলে। মূল্য সংযোজন কর বা VAT কে পরোক্ষ কর বলার কারণ হলো, পরোক্ষ কর পণ্য উৎপাদন বা বিক্রয়ের সময় মূল্যের সাথে সংযোজিত থাকে। যেটা ক্রেতা বা জনগণকেই পরিশোধ করতে হয়। এবং জনগণ থেকে বিক্রয়কারী প্রতিষ্ঠান সেই কর আদায় করে এবং উক্ত প্রতিষ্ঠান সেই কর সরকারী কোষাগারে জমা দেয়।

উত্তর

উদ্দীপকে সরকারের ব্যায়ের কিছু গুরুত্বপূর্ণ খাত,যেমন - শিক্ষা, প্রতিরক্ষা ও সামাজিক নিরাপত্তার কথা বলা হয়েছে। নিম্নে সরকারি ব্যয়ের গুরুত্বপূর্ণ খাতগুলো আলোচনা করা হলো- বাংলাদেশ সরকার আর্থসামাজিক উন্নয়নের জন্য শিক্ষা, দেশের নিরাপত্তা রক্ষায় প্রতিরক্ষা এবং সমাজের দুঃস্থ,অসহায়,বয়স্ক ও প্রতিবন্ধী মানুষদের সহযোগিতার স্বার্থে সামাজিক নিরাপত্তা খাতে অধিক পরিমাণে ব্যয় বরাদ্দ করছে। তাছাড়া দেশের কৃষি ও অন্যান্য শিল্পের প্রসারের জন্য কৃষি ও কৃষিভিত্তিক শিল্প,পানি সম্পদ, মৎস্য ও পশু সম্পদ,পরিবেশ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে সরকারি ব্যয় বরাদ্দ করার পাশাপাশি জনসংখ্যা নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে পরিবার পরিকল্পনা কর্মসূচি ও স্বাস্থ্য খাতে ব্যয় করা হচ্ছে । এমনকি সাধারণ মানুষের উন্নত জীবনধারা ও সুযোগ-সুবিধার প্রয়াসে সরকার পল্লী উন্নয়ন ও গ্রামীণ অবকাঠামো,দারিদ্র্য বিমোচন,বিদ্যুৎ ও জ্বালানি,যোগাযোগ ডাক ও টেলিযোগাযোগ,স্বরাষ্ট্র মন্ত্রণালয়,ইত্যাদি ক্ষেত্রে অধিক পরিমাণে ব্যয় করে থাকে। সুতরাং দেখা যায়, দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সরকার বিভিন্ন খাতে অর্থ ব্যয় করে থাকেন। যেগুলো সরকারি ব্যয়ের প্রধান খাত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উত্তর

উদ্দীপকে দুই ধরনের সরকারি ঋণ তথা, অভ্যন্তরীণ ঋণ ও বৈদেশিক ঋণের কথা বলা হয়েছে। তার মধ্যে অভ্যন্তরীণ ঋণ বেশি সুবিধাজনক । এবং বাংলাদেশের জন্য অভ্যন্তরীণ ঋণই বেশি উত্তম। নিম্নে উক্তিটির যথার্থতা ও সুবিধাগুলোর তুলনামূলক আলোচনা বিশ্লেষণ করা হলো - ১.সরকারের পক্ষে অভ্যন্তরীণ উৎসগুলো থেকে ঋণ গ্রহণ করা সহজ। কারণ সরকার জনগণকে বিভিন্ন প্ররোচনা দানের মাধ্যমে উদ্বুদ্ধ করে বা বাধ্য করে ঋণ গ্রহন করতে পারে। কিন্তু ঋণের বৈদেশিক উৎসগুলোকে ঋণ প্রদানের জন্য প্ররোচিত বা বাধ্য করা যায় না। এ দৃষ্টিকোণ থেকে অভ্যন্তরীণ ঋণ বৈদেশিক ঋণের চেয়ে বেশি সুবিধাজনক। ২.অভ্যন্তরীণ ঋণ নিতে গেলে সরকারকে কোন শর্তের সম্মুখীন হতে হয় না। কিন্তু বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে অনেক শর্ত ও বিধি-নিষেধ থাকে। যেগুলো সরকারকে পুঙ্খানুপুঙ্খভাবে পূরণ করতে হয়। ফলে দেখা যায় ঋণের উপকারের চেয়ে অপকারই বেশি হয়। ৩. তাছাড়া অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ গ্রহণ করলে সরকার নতুন নোট ছাপিয়ে বা অধিক হারে কর ধার্য করে ঋণ পরিশোধ করতে পারে। কিন্তু বৈদেশিক ঋণ দেশীয় নোট দ্বারা পরিশোধ করতে পারে না, কারণ তা পরিশোধে স্বর্ণ বা রৌপ্য আবশ্যক। সুতরাং, সার্বিক সুযোগ-সুবিধা ও গুরুত্বের দিক দিয়ে বলা যায়, সরকারি ঋণের উৎস সমূহের মধ্যে বৈদেশিক ঋণের তুলনায় অভ্যন্তরীণ ঋণই বেশি সুবিধাজনক এবং বাংলাদেশের জন্য জন্য অভ্যন্তরীণ ঋণই উত্তম বলে আমি মনে করি ।
HSCEconomics 2nd Paperকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে তোমার মতামত দাও।

বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো।

অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রাকৃতিক পরিবেশ কী?

প্রাকৃতিক পরিবেশ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন পরিকল্পনায় সম্মিলিত সিদ্ধান্ত প্রাধান্য পায়?

Dinajpur · 2017

  • নির্দেশকমূলক
  • কেন্দ্রীয়
  • বিক্রেন্দ্রীয়
  • প্ররোচিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে-
i. কৃষি ঋণ বিতরণ
ii. কৃষি উপকরণ বিতরণ
iii. শস্য বহুমুখীকরণনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোনটি রাজস্ব বহির্ভূত আয়?

Dinajpur · 2017

  • মূল্য সংযোজন কর (মূসক)
  • সরকারি ঋণ
  • আয়কর
  • আবগারি শুল্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.জনসংখ্যা নিয়ন্ত্রণে ম্যালথাস কয়টি প্রতিরোধমূলক ব্যবস্থার কথা উল্লেখ করেন?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ফ্লাইওভার নির্মাণ কোন শিল্পের অন্তর্গত?

Dinajpur · 2017

  • হাইটেক
  • সংরক্ষিত
  • নিয়ন্ত্রিত
  • অগ্রাধিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিশ্বায়নের ফলে যে সব সুযোগের সৃষ্টি হয় তা হলো-
i. জীবনযাত্রার মান উন্নয়ন
ii. অধিক বাণিজ্য
iii. অধিক কর্মসংস্থান নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার কত প্রকার?

Dinajpur · 2017

  • দুই
  • তিন
  • চার
  • পাঁচ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলাদেশের মোট সীমানা কত কিলোমিটার?

Dinajpur · 2017

  • ৩৭১৫
  • ৪৭১৫
  • ৫৭১৭
  • ৬৭১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো।প্রাকৃতিক পরিবেশ কী?কোন পরিকল্পনায় সম্মিলিত সিদ্ধান্ত প্রাধান্য পায়?বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে-i. কৃষি ঋণ বিতরণii. কৃষি উপকরকোনটি রাজস্ব বহির্ভূত আয়?জনসংখ্যা নিয়ন্ত্রণে ম্যালথাস কয়টি প্রতিরোধমূলক ব্যবস্থার কথা উল্লেখ করেন?ফ্লাইওভার নির্মাণ কোন শিল্পের অন্তর্গত?বিশ্বায়নের ফলে যে সব সুযোগের সৃষ্টি হয় তা হলো-i. জীবনযাত্রার মান উন্নয়নii. অধিক উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার কত প্রকার?বাংলাদেশের মোট সীমানা কত কিলোমিটার?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।