মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলা হয় কেন?
উত্তর: করদাতা করের ভার ক্রেতাদের ওপর চাপাতে পারে বলে মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলা হয়। পরোক্ষ কর বলতে ওই করকে বোঝায় যে করের করঘাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির ওপর পড়ে। পরোক্ষ করের ক্ষেত্রে যার ওপর কর ধার্য করা হয় সে প্রাথমিকভাবে তা প্রদান করলেও পরে অন্যের কাছ থেকে আদায় করে নিতে পারে। আর মূল্য সংযোজন করের ক্ষেত্রে করদাতা তার ওপর আরোপিত কর প্রদান করলেও পরে বর্ধিত দামের মাধ্যমে তা ক্রেতাদের কাছ থেকে আদায় করে। এজন্য এ করকে পরোক্ষ কর বলা হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলা হয় কেন?
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর