উদ্দীপকের আলোকে সরকারি ব্যয়ের উদ্দেশ্যসমূহ চিহ্নিত করো।
উত্তর: সরকার দেশের জন্য কল্যাণকর এরূপ বিভিন্ন খাতে ব্যয় করে থাকে। সরকার দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে যে অর্থ ব্যয় করে তা সরকারি ব্যয়। সরকার বিভিন্ন খাতে প্রচুর অর্থ ব্যয় করে থাকেন। এ খাতগুলোর মধ্যে প্রতিরক্ষা শিক্ষা ও স্বাস্থ্য, প্রশাসন পরিচালনা, কৃষি ও শিল্প খাত ইত্যাদি উল্লেখযোগ্য। উদ্দীপকে বর্ণিত সরকার শান্তিশৃঙ্খলা রক্ষা, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষার জন্য প্রচুর অর্থ ব্যয় করে থাকে। সরকার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার লক্ষ্যে প্রতি বছর প্রতিরক্ষা ব্যয় নির্বাহ করে থাকে। এছাড়া দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ও প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য পুলিশ ও আনসার বাহীনি পরিচালনা, বিচার বিভাগ, আইন বিভাগ ও শাসন বিভাগ প্রয়োজন। এসব বিভাগ পরিচালনার ক্ষেত্রেও সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সরকারি ব্যয়ের উদ্দেশ্যসমূহ চিহ্নিত করো।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর