উদ্দীপকের মেগা প্রকল্প ব্যয়ের অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস গুলো পৃথক করে তা নিম্নে ব্যাখ্যা করা হলো: সরকার যখন দেশের অভ্যন্তরের কোন আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক অথবা ব্যক্তি থেকে ঋণ গ্রহণ করে সেটি অভ্যন্তরীন ঋণের উৎস। অপরদিকে আন্তর্জাতিক আর্থিক সংস্থা, অন্য কোন রাষ্ট্রের সরকার বা আর্থিক প্রতিষ্ঠান অথবা ব্যক্তি থেকে গ্রহণ করলে সেটি ঋণের বাহ্যিক উৎস হিসেবে বিবেচিত হয়। সরকার বিভিন্ন ব্যয় নির্বাহের জন্য অভ্যন্তরীণ উৎস যেমন কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বাহ্যিক উৎস বৈদেশিক রাষ্ট্র ও প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে থাকে। উদ্দীপকের মেগা প্রকল্পতে JICA, ADB, বিশ্ব ব্যাংক, সঞ্চয়পত্র, শেয়ার, সরকারি বন্ড এর মাধ্যমে সরকার ব্যায় নির্বাহের সিদ্ধান্ত নিয়েছে। উক্ত উৎস গুলোর মধ্যে সঞ্চয়পত্র, শেয়ার, সরকারি বন্ড ইত্যাদি থেকে ব্যায়ের ৬০% অর্থ সংস্থান করা হয়েছে যেগুলো ঋণের অভ্যন্তরীণ উৎস এবং JICA, ADB, বিশ্ব ব্যাংক থেকে ৪০% ব্যয় নির্বাহের জন্য ঋণ নেওয়া হচ্ছে যা ঋণের বাহ্যিক উৎস।