“বৈদেশিক সাহায্যের চেয়ে বৈদেশিক বাণিজ্য উত্তম”- ব্যাখ্যা করো
উত্তর: বৈদেশিক বাণিজ্য অর্থনীতির জন্য শুভ ফলাফল বয়ে আনে । বৈদেশিক সাহায্যের ওপর অত্যধিক নির্ভরশীল হলে দেশের অর্থনীতিতে অনিশ্চয়তা দেখা দিতে পারে। কারণ বৈদেশিক দাতা সংস্থা বা দেশগুলো তাদের ঋণের বিপরীতে বিভিন্ন কঠিন শর্তারোপ করে। ফলে পরনির্ভরশীলতা বৃদ্ধি পায়। পক্ষান্তরে, বৈদেশিক বাণিজ্যের ওপর গুরুত্বারোপ করলে দেশের প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত হয় এবং বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটে। তাই স্পষ্টতই বলা যায়, বৈদেশিক সাহায্যের তুলনায় বৈদেশিক বাণিজ্য অধিক উত্তম।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
“বৈদেশিক সাহায্যের চেয়ে বৈদেশিক বাণিজ্য উত্তম”- ব্যাখ্যা করো
উত্তর