উদ্দীপকে বর্ণিত কারণগুলোর মধ্যে ভূমি রাজস্ব ও আয়কর প্রত্যক্ষ কর এবং ভ্যাট ও আবগারি শুল্ক পরোক্ষ কর।
কোনো ব্যক্তির ওপর যে কর ধার্য করা হয়, যদি শেষ পর্যন্ত সেই ব্যক্তি করের আর্থিক ভার বহন করে তবে তাকে প্রত্যক্ষ কর বলা হয় প্রত্যক্ষ করের করঘাত এবং করপাত একই ব্যক্তিকে বহন করতে হয়। এটি সাধারণত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর আরোপ করা হয়। যেমন- আয়কর, সম্পদ কর, ভূমি রাজস্ব ইত্যাদি। উদ্দীপকের মিলন সরকারের আয়ের বিভিন্ন উৎস সম্পর্কে জানতে গিয়ে আয়কর এবং ভূমি রাজস্ব সম্পর্কে জানতে পারে, যা প্রত্যক্ষ করের অন্তর্ভুক্ত।
আবার, কোনো ব্যক্তির ওপর কর আরোপ করলে যদি যে তা অন্যের ওপর সঞ্চালন করতে পারে তবে তাকে পরোক্ষ কর বলে । পরোক্ষ করের করঘাত এবং করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির ওপর পড়ে। যেমন— ভ্যাট, আবগারি শুল্ক, আমদানি শুল্ক ইত্যাদি পরোক্ষ কর। কারণ এসব করের ভার একজন অন্যজনের ওপর সঞ্চালন করতে পারে। তাই উদ্দীপকের ভ্যাট এবং আবগারি শুল্ক পরোক্ষ কর। অতএব, ভূমি রাজস্ব এবং আয়কর প্রত্যক্ষ কর আর ভ্যাট ও আবগারি শুল্ক পরোক্ষ কর।