বাংলাদেশ সরকারের আয়ের উৎস বহুবিধ। এসব আয়ের উৎসকে সামগ্রিকভাবে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। যথা- কর রাজস্ব এ করবহির্ভূত রাজস্ব।
কর রাজস্ব আবার দুই প্রকার। যথা— প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর যে ”কর দাতা তাকেই চূড়ান্তভাবে বহন করতে হয়, তাকে প্রত্যক্ষ কর বলে। বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ করের খাতসমূহ হলো আয়কর, সম্পদ কর, ভূমিকর, দান কর ইত্যাদি। বাংলাদেশ সরকার প্রত্যক্ষ কর থেকে প্রচুর অর্থ আদায় করে থাকে অন্যদিকে যে করের আপাতভার ও চূড়ান্তভার ভিন্ন ভিন্ন ব্যক্তি বহন করে তা হলো পরোক্ষ কর। বাংলাদেশ সরকারের সরচেয়ে বেশি আয় আসে পরোক্ষ কর তথা শুল্ক (VAT) থেকে। বিভিন্ন ধরনের পরোক্ষ করের মধ্যে আছে VAT, আমদানি শুল্ক, আবগারি শুল্ক, সম্পূরক শুল্ক ইত্যাদি। অন্যদিকে বহির্ভূত রাজস্বের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বাণিজ্যিক আদায়, সরকারি ঋণ, নোট ছাপানো, জরিমানা, বাজেয়াপ্তকরণ, দান-অনুদান, ক্ষতিপূরণ বৈদেশিক সাহায্য, অনুদান প্রভৃতি। বাংলাদেশ সরকার এসব উৎস থেকে প্রচুর আয় উপার্জন করে থাকে। এসব আয় দিয়েই বাংলাদেশ সরকার তার ব্যয় নির্বাহ করে।