উদ্দীপকের আলোকে সরকারের ব্যয়ের উদ্দেশ্যসমূহ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সরকারি ব্যয়ের উদ্দেশ্য হলো সরকার পরিচালনা, জনকল্যাণ ও অর্থনৈতিক উন্নয়ন। সরকার নানাবিধ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে যে ব্যয় করে থাকে তা সরকারি ব্যয়। এ ব্যয়ের অন্যতম উদ্দেশ্য হলো সরকারি প্রশাসন পরিচালনা করা, জনকল্যানমুখী কাজ করা এবং অর্থনৈতিক উন্নয়ন সাধন করা। এ উদ্দেশ্যে সরকার নানা খাতে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকে। উদ্দীপকে বলা হয়েছে, প্রশাসন পরিচালনা, জনকল্যাণ সাধন ও আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সরকারকে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হয়। এসব খাতে অর্থ ব্যয়ের জন্য বিভিন্ন ধরনের শুল্ক আরোপ করে থাকেন। অর্থাৎ, সরকার আইন শৃঙ্খলা রক্ষা, বেসামরিক প্রশাসন, বিচার-বিভাগ ইত্যাদি খাতে ব্যয় করেন। এছাড়াও কর্মসংস্থান, দারিদ্র বিমোচন ও সামাজিক নিরাপত্তা ইত্যাদি জনকল্যাণমূলক খাতেও প্রচুর অর্থ ব্যয় করেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পরিবহণ ইত্যাদি খাতে আর্থ-সামাজিক উন্নয়নে প্রচুর অর্থ ব্যয় করেন। সুতরাং বলা যায়, সরকার নানাবিধ উদ্দেশ্য সাধনে ব্যয় করেন।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সরকারের ব্যয়ের উদ্দেশ্যসমূহ ব্যাখ্যা করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর