ঘাটতি অর্থায়নের জন্য উদ্দীপকে উল্লিখিত দুটি উৎসের-কোনটি দেশের জন্য অধিক কল্যাণকর তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মধ্যে অভ্যন্তরীণ ঋণ দেশের জন্য অধিক কল্যাণকর বলে আমি মনে করি। সরকার নিজ দেশের জনগণ, ব্যাংকব্যবস্থা থেকে যে ঋণ গ্রহণ করে তাই অভ্যন্তরীণ ঋণ। পক্ষান্তরে, বিদেশি ব্যক্তি, সরকার এবং আর্থিক প্রতিষ্ঠান হতে যে ঋণ গ্রহণ করে তাই বৈদেশিক ঋণ। সরকার অভ্যন্তরীণ ঋণ সংগ্রহ করতে জনগণকে স্বেচ্ছায় ঋণ প্রদানে বাধ্যতামূলক পদক্ষেপ নিতে পারে। উদ্দীপকে সরকার ব্যয় নির্বাহের জন্য অভ্যন্তরীণ ঋণের উৎস ও বৈদেশিক ঋণের উৎস হতে ঋণ গ্রহণ করে থাকে। অভ্যন্তরীণ ঋণের আর্থিক ভার নেই, শুধু প্রকৃত ভার আছে। অন্যদিকে, বৈদেশিক ঋণ দ্বারা এক দেশের মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস অন্য দেশের মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়। এ ঋণ পরিশোধে সমাজের আর্থিক ও প্রকৃত ভার উভয়ই বহন করতে হয়। বৈদেশিক ঋণ প্রায় কঠিন শর্তযুক্ত হয়ে থাকে যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং উন্নয়নের জন্য হুমকিস্বরূপ। বিপরীতে অভ্যন্তরীণ ঋণের এরূপ কোনো শর্ত থাকে না। অভ্যন্তরীণ সরকারি ঋণ দেশে বিনিয়োগ, নিয়োগ, উৎপাদন ও আয় বৃদ্ধি করে। এই বর্ধিত আয় দ্বারাই পরবর্তীতে ঋণ পরিশোধ করা যেতে পারে। কিন্তু বিদেশি ঋণ সুদ-আসলসহ পরিশোধ করতে হয়, যা দেশের বাইরে চলে যায় ও আয় সৃষ্টিতে অবদান রাখে না। যা দেশের জন্য অকল্যাণকর, পক্ষান্তরে অভ্যন্তরীণ ঋণ দেশের জন্য কল্যাণকর। তাই বৈদেশিক ঋণ অপেক্ষা অভ্যন্তরীণ ঋণ গ্রহণ করা অধিক যুক্তিযুক্ত।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
ঘাটতি অর্থায়নের জন্য উদ্দীপকে উল্লিখিত দুটি উৎসের-কোনটি দেশের জন্য …
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর