উদ্দীপক হতে কর রাজস্ব ও কর বহির্ভূত রাজস্বের তালিকা তৈরি কর।
উত্তর: উদ্দীপক অনুযায়ী কর রাজস্ব ও কর বহির্ভূত রাজম্বের তালিকা তৈরি করা হলো- কর রাজস্ব: কর রাজস্ব হলো সরকারের আয়ের একটি প্রধান উৎস, যা জনগণ ও ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে বিভিন্ন ধরনের কর সংগ্রহের মাধ্যমে অর্জিত হয়। এটি সাধারণত আয়কর, মূসক (মুল্য সংযোজন কর) এবং শুল্কের মাধ্যমে সংগৃহীত হয়। উদ্দীপকের তথ্য অনুযায়ী, সরকারের কর রাজম্বের উৎসগুলো হলো-১. আয়কর; ২. আমদানি শুল্ক; ৩. মূল্য সংযোজন কর (ভ্যাট)। কর বহির্ভূত রাজস্ব: কর বহির্ভূত রাজস্ব হলো সরকারি বিভিন্ন সেবার বিনিময়ে প্রাপ্ত অর্থ, যা করের বাইরে থেকে অর্জিত হয়। এটি সাধারণত সরকারি প্রতিষ্ঠানের সেবা বা নিবন্ধন ফি, রেলওয়ে আয়, ডাক বিভাগের আয় ইত্যাদি থেকে আসে। উদ্দীপকে উল্লিখিত কর বহির্ভূত রাজস্বের উৎসগুলো হলো-১. ডাক বিভাগ, ২. রেজিস্ট্রেশন ও ৩. রেলওয়ে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক হতে কর রাজস্ব ও কর বহির্ভূত রাজস্বের তালিকা তৈরি কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর