উদ্দীপকে উল্লিখিত খাতসমূহ ছাড়াও সরকার আর কোন কোন খাতে ব্যয় করতে পারে বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও যাতায়াত ছাড়াও সরকার নানাবিধ খাতে ব্যয় করতে পারে। নিচে উল্লেখযোগ্য কয়েকটি খাতের কথা উল্লেখ করা হলো- ১. মানবসম্পদের উন্নয়ন: যেকোনো দেশের সরকার মানবসম্পদ উন্নয়নে অধিক অর্থ ব্যয় করে। শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ, সেনিটেশন প্রভৃতির মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকে। ২. প্রশাসনিক ব্যয় নির্বাহ: যেকোনো রাষ্ট্রের প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা বাবদ সরকারের প্রচুর অর্থ ব্যয় হয়। ৩. কর্মসংস্থান বৃদ্ধি: অনুন্নত ও উন্নয়নশীল দেশসমূহে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানারূপ কর্মসূচি বাস্তবায়নে অনেক অর্থ ব্যয় করে। ৪. প্রতিরক্ষা ব্যয় নির্বাহ: সরকারের প্রধান ও পবিত্রতম দায়িত্ব হলো দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা। এ উদ্দেশ্যে সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। ৫. মেগা প্রকল্প : আধুনিককালে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকারকে উন্নয়নমূলক কর্মকান্ডে সরাসরি অংশগ্রহণ করতে হয়। দেশের উন্নয়নমূলক কর্মকান্ড যত বৃদ্ধি পাচ্ছে, ততই সরকারি ব্যয়ও বাড়ছে। সুতরাং, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাত ছাড়াও আলোচিত খাতে সরকারি ব্যয় বাড়ানো হলে দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত খাতসমূহ ছাড়াও সরকার আর কোন কোন খাতে ব্যয় করতে পার…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর