দেশের উন্নয়নের জন্য কোন খাত থেকে ঋণ করা মঙ্গলজনক বিশ্লেষণ করো।
উত্তর: দেশের উন্নয়নের জন্য বৈদেশিক ঋণের চেয়ে অভ্যন্তরীণ খাত থেকে ঋণ গ্রহণ করা অধিক মঙ্গলজনক।অভ্যন্তরীণ ঋণ হলো দেশের অভ্যন্তরের ব্যক্তি, প্রতিষ্ঠান বা ব্যাংক থেকে সরকার কর্তৃক গৃহীত ঋণ। অন্যদিকে, বৈদেশিক ঋণ হলো বিদেশি সরকার, আন্তর্জাতিক সংস্থা বা বিদেশি ব্যাংক থেকে গৃহীত ঋণ। অভ্যন্তরীণ ঋণের ক্ষেত্রে ঋণের অর্থ দেশের ভেতরেই থাকে। কিন্তু বৈদেশিক ঋণের ক্ষেত্রে সুদসহ আসল অর্থ বিদেশে চলে যায়।উদ্দীপকে সরকার জনকল্যাণের জন্য বৈদেশিক খাত থেকে ঋণ নেয়। এটি দেশের জন্য ঝুঁকিপূর্ণ। বৈদেশিক ঋণ ঝুঁকিপূর্ণ হওয়ার প্রধান কারণ হলো এর ওপর উচ্চ হারে সুদ প্রদান করতে হয়। তাছাড়া নির্দিষ্ট সময়ে তা পরিশোধ করতে হয়। এছাড়াও, বৈদেশিক ঋণের শর্তাবলি অনেক সময় দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে।দেশের উন্নয়নের জন্য অভ্যন্তরীণ ঋণ গ্রহণ করা অধিক যুক্তিযুক্ত। অভ্যন্তরীণ ঋণ গ্রহণের ফলে দেশের সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে ভারসাম্য বজায় থাকে। এই ঋণের সুদ দেশের জনগণের হাতেই ফিরে আসে, যা দেশের অভ্যন্তরে অর্থের প্রবাহ বজায় রাখে। যদিও অভ্যন্তরীণ ঋণ মুদ্রাস্ফীতি ঘটাতে পারে। তবে বৈদেশিক ঋণের মতো এটি দেশের ওপর দীর্ঘমেয়াদি অর্থনৈতিক চাপ সৃষ্টি করে না। অভ্যন্তরীণ উৎস থেকে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা সম্ভব হয় হলে এবং ঋণের শর্তাবলি দেশের অনুকূলে থাকলে বৈদেশিক ঋণ নেওয়া উচিত। অতএব বলা যায়, দেশের উন্নয়নের জন্য বৈদেশিক ঋণের ঝুঁকি বিবেচনা করে অভ্যন্তরীণ খাত থেকে ঋণ গ্রহণ করা অধিক মঙ্গলজনক।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
দেশের উন্নয়নের জন্য কোন খাত থেকে ঋণ করা মঙ্গলজনক বিশ্লেষণ করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর