উদ্দীপকের আলোকে সরকারি ঋণের উৎসসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আলোকে সরকারি ঋণের উৎসসমূহ হলো- কেন্দ্রীয় ব্যাংক, অ-আর্থিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি। এ উৎসসমূহ আলোচনা করা হলো- ১. কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকার ঘাটতির সম্মুখীন হলে ঋণ গ্রহণ করে। কেন্দ্রীয় ব্যাংক সরকারকে দুভাবে ঋণ দিতে পারে। দেশীয় সম্পদের বিপরীতে, যেমন- সরকারের বিভিন্ন বন্ড, ঋণপত্র ইত্যাদি ক্রয়ের মাধ্যমে ব্যাংক সরকারের পক্ষে ঋণ সৃষ্টি করতে পারে। আবার বিদেশি সম্পদের বিপরীতে সমপরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংক সরকারকে ঋণ হিসেবে প্রদান করতে পারে। ২. অ-আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ সরকার বিভিন্ন অ-আর্থিক প্রতিষ্ঠান, যেমন- ইন্স্যুরেন্স কোম্পানি, বিনিয়োগ ট্রাস্ট, সঞ্চয় ব্যাংক ইত্যাদি থেকে ঋণ গ্রহণ করতে পারে। এ ধরনের প্রতিষ্ঠান সরকারি ঋণপত্রে বিনিয়োগ করে সরকারকে ঋণ সংগ্রহে সহায়তা করে। অনেক সময় সরকার এসব প্রতিষ্ঠানকে ঋণপত্র ক্রয়ে বাধ্য করতে পারে। ৩. আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ সরকার আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, যেমন- বিশ্বব্যাংক, IDA, ADB, IMF. IFC ইত্যাদি থেকে ঋণ গ্রহণ করে থাকে। এসব প্রতিষ্ঠান থেকে সরকার স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণ করে থাকে। উদ্দীপকের আলোকে সরকারি ঋণের উৎসসমূহ কেন্দ্রীয় ব্যাংক, অ-আর্থিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি উপরে আলোচনা করা হয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সরকারি ঋণের উৎসসমূহ ব্যাখ্যা কর।
উদ্দীপক
খুলনা পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর