বাংলাদেশ সরকার তার আয় বৃদ্ধিতে আরও কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে কি? তোমার মতামত দাও।
উত্তর: হ্যাঁ, বাংলাদেশ সরকার তার আয় বৃদ্ধিতে উদ্দীপকে উল্লিখিত পদক্ষেপগুলোর পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারে। আমার মতামত নিচে তুলে ধরা হলো:১. করের আওতা বৃদ্ধি: আমাদের দেশে অনেক সামর্থ্যবান মানুষ করের জালের বাইরে রয়ে গেছেন। শুধু করের হার না বাড়িয়ে করদাতার সংখ্যা বাড়ানো গেলে আয় অনেক বাড়বে।২. ডিজিটালাইজেশন: কর আদায় প্রক্রিয়া পুরোপুরি অনলাইন বা ডিজিটাল করলে দুর্নীতি ও ফাঁকি কমবে, ফলে সরকারের কোষাগারে বেশি টাকা জমা হবে।৩. বিলাসবহুল পণ্যের ওপর কর: সাধারণ মানুষের ব্যবহার্য পণ্যে কর না বাড়িয়ে দামি গাড়ি বা বিলাসবহুল পণ্যের ওপর উচ্চহারে কর ধার্য করা যেতে পারে।৪. সরকারি প্রতিষ্ঠানের দক্ষতা বৃদ্ধি: রেলওয়ে বা ডাক বিভাগের মতো প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়ন ও লাভজনক করার মাধ্যমে কর-বহির্ভূত আয় বাড়ানো সম্ভব।৫. বিনিয়োগবান্ধব পরিবেশ: দেশে শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়ালে সেখান থেকে ভ্যাট ও কর আদায়ের সুযোগ বাড়বে।সুতারাং সরকার যদি উদ্দীপকে বলা 'দুর্নীতি প্রতিরোধ' ও 'দক্ষ মানবসম্পদ' গড়ার পাশাপাশি কর ব্যবস্থাকে আধুনিক ও সহজতর করে, তবে সরকারের আয় বহুগুণ বৃদ্ধি পাবে যা দেশের উন্নয়নে সহায়ক হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশ সরকার তার আয় বৃদ্ধিতে আরও কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে কি?…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর