উদ্দীপক অনুসারে সরকারের আয়ের বিভিন্ন খাতসমূহ উল্লেখ করা হলো-
১. টোল ও লেভি: টোল এবং লেভি সংগ্রহ করে সরকার প্রতি বছর কিছু পরিমাণ আয় অর্জন করে।
২. মূল্য সংযোজন কর: মূল্য সংযোজন কর বাংলাদেশে কর ব্যবস্থায় নতুন সংযোজন যা 'ভ্যাট' (VAT)' নামে পরিচিত। বর্তমানে আমাদের দেশে আমদানিকৃত দ্রব্য ও স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য এবং নির্ধারিত ৩০টি সেবাখাতের ওপর VAT আরোপ করা হয়েছে।
৩. আয়কর: কোনো ব্যক্তি বা কোম্পানির আয়ের ওপর যে কর ধার্য করা হয়, তাকে আয়কর বলে। বাংলাদেশ সরকারের আয়ের একটি অন্যতম উৎস হলো আয়কর।
৪. যানবাহন কর: বিভিন্ন প্রকার যানবাহন নিবন্ধনের জন্য প্রদত্ত করকে যানবাহন কর বলে। এটিও বাংলাদেশ সরকারের আয়ের অন্যতম উৎস।
উদ্দীপকে নাজনীন বেড়াতে যাওয়ার সময়য় লক্ষ করল, সেতু অতিক্রমকরার সময় তার বাবা টোল প্রদান করছে যা সরকারি আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। আবার হোটেলে থাকা, খাওয়া বিলের নির্ধারিত বিলের অতিরিক্ত কিছু অর্থ প্রদান করতে হচ্ছে। যা সরকারি আয়ের মূল্য সংযোজন করকে নির্দেশ করে। এছাড়া তার বাবা বছরের একটি নির্দিষ্ট সময়ে আয়কর প্রদান করে, যা সরকারি আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। এছাড়া তার বাবা গাড়ি ব্যবহারের জন্য কর প্রদান করতে হয়, যা সরকারি আয় এর যানবহন কর উৎসকে নির্দেশ করে।