শেয়ারFacebookWhatsApp

মূল্য সংযোজন কর (VAT) কে পরোক্ষ কর বলা হয় কেন?

উত্তর: পরোক্ষ কর বলতে ঐ করকে বোঝায় যে করের করঘাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির ওপর পড়ে। অন্যকথায়, পরোক্ষ করের ক্ষেত্রে যার ওপর কর ধার্য করা হয় সে প্রাথমিকভাবে তা প্রদান করলেও পরে বর্ধিত দামের মাধ্যমে তা ক্রেতাদের কাছ থেকে আদায় করে নিতে পারে। মূল্য সংযোজন করের ক্ষেত্রে করদাতা তার ওপর আরোপিত কর প্রদান করলেও পরে বর্ধিত দামের মাধ্যমে তা ক্রেতাদের কাছ থেকে আদায় করে। এ জন্য এ করকে পরোক্ষ কর বলা হয়।

HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 2nd Paper · সৃজনশীল

মূল্য সংযোজন কর (VAT) কে পরোক্ষ কর বলা হয় কেন?

উদ্দীপক

প্রফেসর সনৎ স্যার বাজেট বিষয়ক একটি সেমিনারে বক্তব্য রাখছিলেন, এমন সময় একজন শ্রোতা প্রশ্ন করলেন, স্যার, রাষ্ট্র পরিচালনার এত বিশাল পরিমাণ অর্থ সরকার কোথা থেকে পায়? জবাবের স্যার বললেন, সরকার জনগণকে নানারকম সেবা দিয়ে ফি গ্রহণ করে, জনগণের বাড়তি আয়ের ওপর কর ধার্য করে, বিভিন্ন দ্রব্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (VAT) আরোপ করে। এছাড়াও বিভিন্ন বন্ধুপ্রতীম রাষ্ট্র থেকে সাহায্য এবং দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে। এসব করার পরও অর্থের সংকুলান না হলে সরকার নতুন নোট প্রচলন করে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025

উত্তর

কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধা-অসুবিধা বা সেবা প্রদানের জন্য সরকার তার কাছ থেকে যে অর্থ আদায় করে তাকে ফি বলা হয়।

উত্তর

পরোক্ষ কর বলতে ঐ করকে বোঝায় যে করের করঘাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির ওপর পড়ে। অন্যকথায়, পরোক্ষ করের ক্ষেত্রে যার ওপর কর ধার্য করা হয় সে প্রাথমিকভাবে তা প্রদান করলেও পরে বর্ধিত দামের মাধ্যমে তা ক্রেতাদের কাছ থেকে আদায় করে নিতে পারে। মূল্য সংযোজন করের ক্ষেত্রে করদাতা তার ওপর আরোপিত কর প্রদান করলেও পরে বর্ধিত দামের মাধ্যমে তা ক্রেতাদের কাছ থেকে আদায় করে। এ জন্য এ করকে পরোক্ষ কর বলা হয়।

উত্তর

প্রদত্ত উদ্দীপকে সরকারি আয়ের বিভিন্ন উৎস উল্লেখ করা হয়েছে। তার ভিত্তিতে নিচে সরকারি আয়ের একটি তালিকা তৈরি করা হলো-১. ফি২. আয়কর৩. মূল্য সংযোজন কর৪. বৈদেশিক সাহায্য৫. দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে ঋণ৬. নতুন নোট ছাপানো।১. সরকার কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধাদানের বদলে তার কাছ থেকে পূর্ব-নির্ধারিত হারে যে অর্থ আদায় করে তাকে ফি বলে। ২. একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক আর্থিক বছরে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্জিত আয়ের ওপর সরাসরি ধার্যকৃত করই হলো আয়কর। ৩. কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের বাজার দাম এবং ঐ পণ্য উৎপাদনের ব্যবহৃত উপকরণ ব্যয়ের পার্থক্যকে মূল্য সংযোজন বলে; এর ওপর যে হারে কর আদায় করা হয় তাই হলো মূল্য সংযোজন। ৪. বিদেশি কোনো ব্যক্তি, এনজিও, আর্থিক প্রতিষ্ঠান বা সরকার কর্তৃক প্রদত্ত সাহায্য ও অনুদান সরকারের আয়ের অন্যতম উৎস। ৫. দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে স্বল্পহার সুদে গৃহীত ঋণ হলো সরকারি আয়ের উৎস। ৬. সরকার বাড়তি ব্যয় নির্বাহের জন্য কখনো কখনো নোট ছাপায়, যা তার আয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সরকারি ব্যয় নির্বাহের সর্বশেষ উপায় বা ব্যবস্থা হলো নতুন কাগজি নোট ছাপানো। আধুনিককালে পৃথিবীর সকল দেশের সরকার নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে বিপুল অঙ্কের অর্থ ব্যয় করে। আয়ের চিরাচরিত উৎসগুলো থেকে প্রাপ্ত রাজস্ব এ ব্যয় নির্বাহের জন্য সবসময় যথেষ্ট হয় না। তখন বাধ্য হয়েই সরকারকে নতুন কাগজি নোট ছাপাতে হয়।উন্নয়নের জন্য বাড়তি ব্যয় মেটানো বা যেকোনো উদ্দেশ্যেই সরকার নতুন নোট ছাপাক না কেন, তার প্রভাব পড়ে দেশের মোট অর্থের যোগানের ওপর। নতুন নোট ছাপিয়ে বাড়তি ব্যয় নির্বাহের ফলে মজুরি, বেতন, খাজনা, সুদ, মুনাফা ইত্যাদি আকারে জনসাধারণের আয় বাড়ে। প্রকারান্তরে তা জাতীয় আয় বাড়ায়। তবে এ পন্থায় সরকারি ব্যয় মেটানোর সবচেয়ে বড় প্রভাব পড়ে দেশে বিদ্যমান দামস্তবের ওপর। নতুন নোট ছাপিয়ে বিনিয়োগ বাড়লে তার দরুন অতিরিক্ত চাহিদা সৃষ্টি হয়; কিন্তু এর সাথে পাল্লা দিয়ে দ্রব্য ও সেবার উৎপাদন বাড়ে না। এ অবস্থায় বাড়তি চাহিদা মুদ্রাস্ফীতির মাত্রাই বৃদ্ধি করে জনদুর্ভোগ বাড়ায়।তবে সরকারের বাড়তি ব্যয়ভাব বহনের জন্য নতুন নোট ছাপানোর পদ্ধতি দেশে মুদ্রাস্ফীতি ঘটালেও বিনিয়োগ বৃদ্ধি স্বার্থে তার আশ্রয় গ্রহণ অযৌক্তিক নয়। মুদ্রাস্ফীতির মাত্রা বাড়ার কারণে মুনাফা বাড়লে উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী হয়ে ওঠে, যা পরিণামে উৎপাদনই বাড়ায়।তাই বাড়তি নোট ছাপানোর পাশাপাশি যদি অধিক পরিমাণে দ্রব্য ও সেবা উৎপাদনেরও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় তবে সে অবস্থায় মুদ্রাস্ফীতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। শুধু তাই-ই নয়, সরকারের হাতে বাড়তি অর্থ, ব্যয়বহুল ও অতি-প্রয়োজনীয় আর্থ- সামাজিক অবকাঠামো নির্মাণ এবং অব্যবহৃত প্রাকৃতিক সম্পদ সদ্ব্যবহারের জন্য ব্যয় করা হয়, তবে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ব্যয় নির্বাহের সর্বশেষ ব্যবস্থা গ্রহণের ফলে অর্থনীতির ওপর সুপ্রভাব পড়ে।
HSCEconomics 2nd Paperকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে তোমার মতামত দাও।

বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো।

অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রাকৃতিক পরিবেশ কী?

প্রাকৃতিক পরিবেশ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন পরিকল্পনায় সম্মিলিত সিদ্ধান্ত প্রাধান্য পায়?

Dinajpur · 2017

  • নির্দেশকমূলক
  • কেন্দ্রীয়
  • বিক্রেন্দ্রীয়
  • প্ররোচিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে-
i. কৃষি ঋণ বিতরণ
ii. কৃষি উপকরণ বিতরণ
iii. শস্য বহুমুখীকরণনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোনটি রাজস্ব বহির্ভূত আয়?

Dinajpur · 2017

  • মূল্য সংযোজন কর (মূসক)
  • সরকারি ঋণ
  • আয়কর
  • আবগারি শুল্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.জনসংখ্যা নিয়ন্ত্রণে ম্যালথাস কয়টি প্রতিরোধমূলক ব্যবস্থার কথা উল্লেখ করেন?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ফ্লাইওভার নির্মাণ কোন শিল্পের অন্তর্গত?

Dinajpur · 2017

  • হাইটেক
  • সংরক্ষিত
  • নিয়ন্ত্রিত
  • অগ্রাধিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিশ্বায়নের ফলে যে সব সুযোগের সৃষ্টি হয় তা হলো-
i. জীবনযাত্রার মান উন্নয়ন
ii. অধিক বাণিজ্য
iii. অধিক কর্মসংস্থান নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার কত প্রকার?

Dinajpur · 2017

  • দুই
  • তিন
  • চার
  • পাঁচ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলাদেশের মোট সীমানা কত কিলোমিটার?

Dinajpur · 2017

  • ৩৭১৫
  • ৪৭১৫
  • ৫৭১৭
  • ৬৭১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো।প্রাকৃতিক পরিবেশ কী?কোন পরিকল্পনায় সম্মিলিত সিদ্ধান্ত প্রাধান্য পায়?বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে-i. কৃষি ঋণ বিতরণii. কৃষি উপকরকোনটি রাজস্ব বহির্ভূত আয়?জনসংখ্যা নিয়ন্ত্রণে ম্যালথাস কয়টি প্রতিরোধমূলক ব্যবস্থার কথা উল্লেখ করেন?ফ্লাইওভার নির্মাণ কোন শিল্পের অন্তর্গত?বিশ্বায়নের ফলে যে সব সুযোগের সৃষ্টি হয় তা হলো-i. জীবনযাত্রার মান উন্নয়নii. অধিক উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার কত প্রকার?বাংলাদেশের মোট সীমানা কত কিলোমিটার?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

মূল্য সংযোজন কর (VAT) কে পরোক্ষ কর বলা হয় কেন? | Prosthuti