অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য দেখাও।
উত্তর: অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে প্রধান দুটি পার্থক্য নিচে উল্লেখ করা হলো- ১. উপাদানসমূহের গতিশীলতা : অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে দেশের অভ্যন্তরে উৎপাদনের উপাদানসমূহ অর্থাৎ শ্রম, মূলধন ও উদ্যোক্তা অত্যন্ত গতিশীল হয়। আন্তর্জাতিক বাণিজ্যে বিভিন্ন দেশের মধ্যে সামাজিক রীতিনীতি, আইনকানুন, ভাষা প্রভৃতির কারণে উৎপাদনের উপাদানসমূহ তেমন গতিশীল নয়। ২. সরকারি নীতি: অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের সরকারি নীতি ও উদ্দেশ্যের কোনো পার্থক্য থাকে না। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে নানা দেশের সরকারের নানা রকম নীতি ও উদ্দেশ্য বাণিজ্যের ওপর প্রভাব বিস্তার করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য দেখাও।
উদ্দীপক
সিলেট সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর