কেন্দ্রীয় ব্যয় ও স্থানীয় ব্যয় দুটি দেশের অর্থনৈতিক উন্নয়নে পরস্পরের পরিপূরক।
কেন্দ্রীয় সরকার তার জাতীয় দায়িত্ব এবং কর্তব্য পালন করার জন্য যেসব ব্যয় করে, তা কেন্দ্রীয় ব্যয় হিসেবে পরিচিত। অন্যদিকে, স্থানীয় সরকার জনগণের কল্যাণ এবং স্থানীয় সমস্যাবলি সমাধানের জন্য যে ব্যয় করে, তাকে স্থানীয় ব্যয় বলা হয়। কেন্দ্রীয় সরকার মূলত বৃহৎ জাতীয় সমস্যা এবং উন্নয়ন প্রকল্পের জন্য অর্থ ব্যয় করে, যেমন- প্রতিরক্ষা, বিচার বিভাগ, সাধারণ প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, জনসংখ্যা নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় নিরাপত্তা ইত্যাদি। অন্যদিকে, স্থানীয় সরকার স্থানীয় জনগণের জন্য সড়ক, সেতু, বাঁধ নির্মাণ, খাল খনন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং স্থানীয় শিক্ষা ও স্বাস্থ্য সেবার উন্নয়নসংক্রান্ত প্রকল্পে ব্যয় করে থাকে।' কেন্দ্রীয় সরকারের ব্যয় সর্বদা জাতীয় স্বাথ্যে পরিচালিত হয়, যেখানে দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং সার্বিক উন্নয়ন লক্ষ্য থাকে। কিন্তু স্থানীয় সরকারের ব্যয় স্থানীয় জনগণের স্বার্থে পরিচালিত হয়, যা ওই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে পরিচালিত হয়। কেন্দ্রীয় সরকারের ব্যয় জন্য কর্তৃপক্ষ হলো দেশের সরকার, যেটি জনগণের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। অপরদিকে, স্থানীয় সরকারের ব্যয়ের জন্য কর্তৃপক্ষ হলো নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধিরা, যারা তাদের অঞ্চলের জনগণের কল্যাণে কাজ করে। কেন্দ্রীয় সরকারের কার্যক্রম এবং ব্যয়ের পরিধি অত্যন্ত ব্যাপক, কারণ এটি পুরো দেশের সব খাত এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রম ব্যয় করে। অন্যদিকে, স্থানীয় সরকারের কার্যক্রম এবং ব্যয়ের পরিধি কম, কারণ এটি শুধুমাত্র স্থানীয় উন্নয়ন এবং পরিষেবার মধ্যে সীমাবদ্ধ।
সাধারণত কেন্দ্রীয় ব্যয় হয়ে থাকে বৃহৎ প্রকল্পে ও উন্নয়নে কিন্তু স্থানীয় ব্যয় হয়ে থাকে অঞ্চল ভেদে। তবে সঙ্গাগত দিক থেকে আলাদা হলেও দুটি ব্যয়ই সরকারের উন্নয়নের জন্য পরিচালিত হয়। তাই তারা একে অপরের পরিপূরক।